Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

বন্ধ ঘরে একই বিছানায় উত্তম-সুপ্রিয়া, জানলার ফাঁক দিয়ে সবটা দেখলেন মাধবী! কী ঘটেছিল সেদিন?

উত্তম কুমার ও সুপ্রিয়া চৌধুরীর সম্পর্ক নিয়ে দর্শক থেকে সিনে মহল—সবার কৌতূহলের শেষ নেই। অনেকেই তাঁদের সম্পর্ককে নিয়ে করেছেন নানা মন্তব্য, দিয়েছেন ব্যাখ্যা। 

বন্ধ ঘরে একই বিছানায় উত্তম-সুপ্রিয়া, জানলার ফাঁক দিয়ে সবটা দেখলেন মাধবী! কী ঘটেছিল সেদিন?

উত্তম কুমার ও সুপ্রিয়া চৌধুরী

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 31 May 2025 14:44

দ্য ওয়াল ব্যুরো: উত্তম কুমার ও সুপ্রিয়া চৌধুরীর সম্পর্ক নিয়ে দর্শক থেকে সিনে মহল—সবার কৌতূহলের শেষ নেই। অনেকেই তাঁদের সম্পর্ককে নিয়ে করেছেন নানা মন্তব্য, দিয়েছেন ব্যাখ্যা। তবে যাঁরা তাঁদের খুব কাছ থেকে চিনতেন, তাঁরা বরাবরই বলে এসেছেন—উত্তম-সুপ্রিয়ার সম্পর্ক ছিল সাধারণ প্রেমের সংজ্ঞার থেকেও অনেক ঊর্ধ্বে। আর সেই সম্পর্ককে সম্মান জানিয়েছিলেন তাঁদের ঘনিষ্ঠ সহকর্মীরাও।

সেই তালিকায় ছিলেন অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়ও। নিজের আত্মজীবনীতে তিনি উত্তম-সুপ্রিয়ার সঙ্গে নিজের বন্ধুত্বের নানা দিক তুলে ধরেছিলেন। তিনি লেখেন, তাঁদের বন্ধুত্বে ছিল না কোনও রেষারেষি, ছিল না প্রতিদ্বন্দ্বিতা। বরং ছিল আন্তরিকতা, আড্ডা, হাসি-ঠাট্টা আর নির্ভেজাল খুনসুটি।

ঠিক এমনই এক ঘটনার উল্লেখ করেছিলেন মাধবী। এক প্রতিবেদন অনুযায়ী, ষাটের দশকের শেষের দিকে, এক ছবির আউটডোর শুটিংয়ে গিয়েছিলেন উত্তম কুমার, সুপ্রিয়া চৌধুরী, মাধবী মুখোপাধ্যায় এবং অনুভা ঘোষ। শুটিং চলাকালীন মাধবী লক্ষ্য করেন, উত্তম-সুপ্রিয়া একঘরে দরজা বন্ধ করে রয়েছেন। পাশের ঘরে মাধবী ও অনুভা। জানালা খোলা থাকায় ভিতরে দেখা যাচ্ছিল।

এই পরিস্থিতিতে মাধবীর মাথায় আসে এক মজার পরিকল্পনা। হাতে একগুচ্ছ নয়নতারা ফুল নিয়ে গিয়ে তিনি জানালার পাশে দাঁড়ান। ভিতরে থাকা উত্তম-সুপ্রিয়ার উদ্দেশে ছুড়ে দেন ফুল। তখন দু'জনে বিছানায় বসে। হঠাৎ এই পুষ্পবৃষ্টিতে চমকে ওঠেন দু’জনে। সঙ্গে সঙ্গে মাধবীর রসিক মন্তব্য—“তোমার পতি সেবায় তুষ্ট হয়ে দেবতা পুষ্প বর্ষণ করছেন!”

মাধবীর এই কাণ্ডে ঘরজুড়ে হেসে উঠেছিলেন উত্তম ও সুপ্রিয়া। এই ঘটনার উল্লেখ করে মাধবী বুঝিয়ে দেন, উত্তম-সুপ্রিয়ার সম্পর্ক নিয়ে বাইরের জল্পনা যাই থাকুক না কেন, কাছের মানুষদের কাছে তাঁদের সম্পর্ক ছিল গভীর, আন্তরিক ও পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল।
 


```