Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

'পঙ্কজই পারবেন বাবুভাইয়া হতে', পরেশ 'হেরা ফেরি ৩' থেকে সরতেই দ্বিতীয় অপশন খুঁজল নেটপাড়া

নতুন করে আলোচনায় উঠে এসেছেন পঙ্কজ ত্রিপাঠী। AI-তৈরি একটি ছবি ভাইরাল হয়েছে, যেখানে বাবুরাওয়ের রূপে দেখা যাচ্ছে পঙ্কজ ত্রিপাঠীকে।

'পঙ্কজই পারবেন বাবুভাইয়া হতে', পরেশ 'হেরা ফেরি ৩' থেকে সরতেই দ্বিতীয় অপশন খুঁজল নেটপাড়া

‘হেরা ফেরি ৩’

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 31 May 2025 18:27

দ্য ওয়াল ব্যুরো: জনপ্রিয় হিন্দি কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘হেরা ফেরি ৩’-এর ভবিষ্যৎ এখন অনিশ্চিত। ছবির অন্যতম প্রধান চরিত্র বাবুরাও গণপতরাও আপ্তের ভূমিকায় অভিনয় করা বর্ষীয়ান অভিনেতা পরেশ রাওয়াল হঠাৎ করেই সিনেমা থেকে সরে দাঁড়ান। তাঁর এই সিদ্ধান্তে ক্ষুব্ধ অক্ষয় কুমার আইনি নোটিশ পাঠিয়েছেন অভিনেতাকে। এর মধ্যেই, নতুন করে আলোচনায় উঠে এসেছেন পঙ্কজ ত্রিপাঠী। AI-তৈরি একটি ছবি ভাইরাল হয়েছে, যেখানে বাবুরাওয়ের রূপে দেখা যাচ্ছে পঙ্কজ ত্রিপাঠীকে।

ভাইরাল হওয়া ছবিতে বাবুরাওয়ের চেনা হেয়ারস্টাইল, মোটা ফ্রেমের চশমা, সাদা ধুতি ও গেঞ্জিতে দেখা গিয়েছে পঙ্কজ ত্রিপাঠীকে। গলায় সোনার চেন, হাতে ব্রেসলেট—সব মিলিয়ে চরিত্রটির ‘লুক’ প্রায় নিখুঁত। সোশ্যাল মিডিয়ায় পোস্টটি শেয়ার করে লেখা হয়েছে, “পঙ্কজ ত্রিপাঠী কি বাবুরাও গণপতরাও আপ্তের চরিত্রে মানিয়ে যাবেন?”

এই ছবি নিয়ে Reddit-এ চলছে জোর আলোচনা। এক দর্শকের মতে, “পঙ্কজ ত্রিপাঠী নিজে অসাধারণ অভিনেতা। বাবুরাওয়ের চরিত্রে তিনি নতুন কিছু যোগ করতে পারেন ঠিকই, কিন্তু পরেশ রাওয়ালের জায়গায় কেউ আসতে পারেন না। বরং চরিত্রটি যদি নতুন রূপে স্পিন-অফে দেখানো হয়, তাহলে ঠিক আছে।"

আরও একজন মন্তব্য করেছেন, “এটা অনেকটা রবার্ট প্যাটিনসনের ব্যাটম্যান হওয়ার মতোই—চেষ্টা হবে, কিন্তু তুলনা হবেই।” একজন অনুরাগী লিখেছেন, “পরেশ রাওয়াল যদি রাজি না হন, তাহলে চরিত্র বদলে, গল্পে নতুন স্বাদ আনাই ভাল। পঙ্কজ নিজস্ব ঢঙে চরিত্রটিকে নতুন করে গড়ে তুলতে পারবেন।” আর এক নেটাগরিকের কথায়, “উনি হয়তো ১০০% বাবুরাও হবেন না, তবে পরেশ রাওয়ালের পর দ্বিতীয় সেরা বিকল্প। পঙ্কজজিই পারবেন বাবুরাওয়ের চরিত্র করতে।”

এদিকে, ছবিতে পরেশ রাওয়ালের না থাকার খবরে হতবাক সুনীল শেঠি। ANI-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “এই ছবি পরেশ রাওয়াল ছাড়া হওয়া অসম্ভব। অক্ষয় বা আমার না থাকলেও একরকম চলতে পারে, কিন্তু বাবু রাও ছাড়া একদম নয়।”

সম্প্রতি Zoom-কে দেওয়া এক সাক্ষাৎকারে সুনীল বলেন, “এই সিনেমাকে মানুষ মনে রাখে চরিত্রগুলোর জন্য, অভিনেতাদের জন্য নয়। এটা সুনীল, অক্ষয়, পরেশের গল্প নয়—এটা রাজু, শ্যাম আর বাবুরাওয়ের গল্প। এই তিন চরিত্রকে কেউ রিপ্লেস করতে পারে না।”


```