Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

ঠাকুরদা মুকেশের বায়োপিক আনছেন নীল নীতিন, নিজেই কি করবেন অভিনয়?

প্রখ্যাত গায়ক মুকেশের জীবন উঠে আসছে বড় পর্দায়। অভিনেতা নীল নীতিন মুকেশ নিশ্চিত করেছেন, খুব শিগগির শুরু হচ্ছে কিংবদন্তি শিল্পীর বায়পিকের কাজ। 

ঠাকুরদা মুকেশের বায়োপিক আনছেন নীল নীতিন, নিজেই কি করবেন অভিনয়?

নীল নীতিন মুকেশ

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 28 May 2025 19:49

দ্য ওয়াল ব্যুরো: প্রখ্যাত গায়ক মুকেশের জীবন উঠে আসছে বড় পর্দায়। অভিনেতা নীল নীতিন মুকেশ নিশ্চিত করেছেন, খুব শিগগির শুরু হচ্ছে কিংবদন্তি শিল্পীর বায়পিকের কাজ। সম্প্রতি এক সাক্ষাৎকারে নীল জানান, ঠাকুরদার অনুপ্রেরণামূলক যাত্রা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য তিনি আর দেরি করতে চাইছেন না।

মাত্র পাঁচ বছর বয়সে ঠাকুরদাকে হারিয়েছিলেন নীল। তাই মুকেশের জীবনসংগ্রামের নানা অধ্যায় শুনেছেন বাবার মুখ থেকেই। “বাবার সঙ্গে পুরনো অ্যালবাম আর স্মৃতিচিহ্ন নিয়ে বসা—সেই সময়গুলো থেকেই মনের ভিতরে জন্ম নেয় ছবিটি তৈরির ইচ্ছা,” বলেন নীল। তিনি আরও জানান, এই বায়োপিকের জন্য তিনি ও তাঁর দল ইতিমধ্যেই বেশ কিছুদিন ধরে চিত্রনাট্য লেখার কাজ করছেন।

‘পরমাণু’ খ্যাত পরিচালক অভিষেক শর্মার সঙ্গে কথাবার্তা চলছে বলেও জানিয়েছেন নীল। তাঁর কথায়, “আমরা সঠিক প্ল্যাটফর্ম খুঁজছি, সহ-প্রযোজক ও সৃজনশীল দলের সঙ্গে আলোচনাও এগোচ্ছে। অভিষেক নিজেই এই প্রস্তাব এনেছিলেন, এবং পুরো ভাবনাটিকে ঘিরে তিনি খুবই উৎসাহী।”

নীল বলেন, “আমি বিশ্বাস করি, মুকেশজির চরিত্রে অভিনয়ের জন্য আমিই সবচেয়ে উপযুক্ত। আমি তাঁকে হৃদয় থেকে অনুভব করি, তাঁর সম্পর্কে যা কিছু জানি, তা কোনও অভিনেতা জানেন না। বাবাও চান আমি দাদুর চরিত্রে অভিনয় করি।” যদিও, তিনি স্পষ্ট করেন, সিনেমার দুনিয়ায় আবেগই শেষ কথা নয়, এখানে সিদ্ধান্ত অনেকটাই নির্ভর করে দর্শকের গ্রহণযোগ্যতা ও প্রযোজকদের আস্থার উপর।

এখন নীলকে দেখা যাচ্ছে ‘হ্যায় জুনুন’ ছবিতে। জ্যাকলিন ফার্নান্ডেজের সঙ্গে অভিনীত এই ছবি মুক্তি পেয়েছে ১৬ মে ২০২৫-এ, জিও হটস্টারে। জিও ক্রিয়েটিভ ল্যাবের এই প্রোজেক্টে তাঁর অভিনয় বেশ প্রশংসিত। উল্লেখ্য, নীলের বলিউড অভিষেক ২০০৭ সালে, শ্রীরাম রাঘবনের ক্রাইম থ্রিলার ‘জনি গদ্দার’-এ। এরপর ‘নিউ ইয়র্ক’, ‘জেল’, ‘আ দেখেঁ জরা’ সহ একাধিক ছবিতে দেখা গেছে তাঁকে।
 


```