Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘পিআর স্টান্ট’ কাপলকে নিয়ে মন্তব্যে শাহিদের! দীপিকা-রণবীরের দিকেই কি ইঙ্গিত?

বলিউডের হ্যান্ডসাম হাঙ্ক শাহিদ কাপুর সম্প্রতি এক পডকাস্টে কিছু মন্তব্য করে রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। পডকাস্টে শাহিদ বলেন, বলিউডে অনেক সম্পর্কই আসলে বাস্তব নয়—সবই ‘পিআর স্টান্ট’। যদিও তিনি কোনো নাম নেননি, কিন্তু নেটিজেনদের মতে এই মন্তব্যের নিশানায় রয়েছেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং!

 ‘পিআর স্টান্ট’ কাপলকে নিয়ে মন্তব্যে শাহিদের! দীপিকা-রণবীরের দিকেই কি ইঙ্গিত?

দীপিকা-রণবীর ও শাহিদ

শেষ আপডেট: 28 May 2025 12:16

দ্য ওয়াল ব্যুরো: বলিউডের হ্যান্ডসাম হাঙ্ক শাহিদ কাপুর সম্প্রতি এক পডকাস্টে কিছু মন্তব্য করে রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। পডকাস্টে শাহিদ বলেন, বলিউডে অনেক সম্পর্কই আসলে বাস্তব নয়—সবই ‘পিআর স্টান্ট’। যদিও তিনি কোনো নাম নেননি, কিন্তু নেটিজেনদের মতে এই মন্তব্যের নিশানায় রয়েছেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং!
পডকাস্টে শাহিদ বলেন, ‘যদি আমি শুধু ক্যামেরার সামনে ভালোবাসা দেখানোর জন্য এ সব করি, তাহলে সেটা চোখে পড়ে যায়।’ তিনি বলেন, ‘যদি ৪ জন ফটোগ্রাফার সামনে দাঁড় করিয়ে রেখে, আমি শুধু দেখানোর জন্য কিছু করি, তাহলে সেটা স্পষ্ট বোঝা যায়’, অর্থাৎ, প্রেমের অভিনয় করলে তা ধরা পড়ে যায়।


স্ত্রী মীরা কাপুরের সঙ্গে তাঁর সম্পর্কের প্রসঙ্গ তুলে বলেন, মানুষ তাঁকে ট্রোল করে বলেন, ‘দেখো বউয়ের পিছনে ঘুরছে!’ কিন্তু শাহিদের দাবি, তিনি এসব ভালোবাসার কাজ করেন মন থেকে, কোনও ‘পিআর গিমিক’ নয়। ‘আমি যখন মীরার হাত ধরি বা তার গাউন ঠিক করে দিই, সেটা ভালোবাসা থেকে করি—ক্যামেরার জন্য নয়,’ বলেন তিনি।

Deepika & Ranveer's Cute PDA Moments at Gully Boy Screening


এই বক্তব্য সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় জোর চর্চা। কেউ বলেন, ‘রণবীর-দীপিকার ক্যামেরার সামনে স্বামী-স্ত্রী নাটকটা খুবই বোরিং আর মিথ্যে লাগে।” আবার কেউ কটাক্ষ করে লেখেন, ‘শাহিদ এখনও ‘পদ্মাবত’ এর রেশ কাটিয়ে উঠতে পারেনি, তাই রণবীরের প্রতি এই হিংসা।’


অনেকেই মনে করেন, শাহিদ হয়তো নিজের অতীতে অপমান বা কম গুরুত্ব পাওয়ার যন্ত্রণা থেকেই এমন মন্তব্য করেছেন। ‘পদ্মাবত’-এ রণবীর ও দীপিকার চরিত্র ছিল মূল আকর্ষণ, শাহিদ ছিলেন পার্শ্বচরিত্রে। সেই সময় দীপিকাকে ঘিরে মৃত্যুর হুমকির মুখে দাঁড়িয়েও শাহিদ প্রকাশ্যে কোনও সমর্থন করেননি—এই অভিযোগও করেছেন নেটিজেনরা।

Deepika & Ranveer's Cute PDA Moments at Gully Boy Screening


তবে আবার অনেকেই শাহিদের পাশে দাঁড়িয়েছেন। কারও মতে, ‘অবশেষে কেউ তো মুখ খুলল! বলিউডে এত ‘ফেক লাভ স্টোরি’ চলে...’ শাহিদ আরও বলেন, ‘কবীর সিং’ মুক্তির আগে ইন্ডাস্ট্রিতে নিজেকে ছোট মনে হতো, যদিও কেউ তা মুখে বলেনি। সেই কথার আড়ালে অনেকেই বুঝেছেন, তিনি হয়তো ইন্ডাস্ট্রির ভিতরে নিজেকে মূল্যহীন কথাই বলতে চেয়েছেন। শাহিদ কাপুর কারও নাম না করেও আলোচনার কেন্দ্রে চলে এসেছেন। এখন দর্শকের ওপরই নির্ভর করছে—তাঁরাই বুঝতে পারবেন, কোন সম্পর্কটা সত্যি, আর কোনটা শুধু হেডলাইনস তৈরির জন্য!


```