Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

মেজাজ হারিয়ে ‘ও রোমিও’ ট্রেলার লঞ্চ ইভেন্ট ছেড়ে বেরিয়ে যান নানা পাটেকর! আসলে কী ঘটেছিল

শাহিদ কাপুরের ‘ও রোমিও’ ট্রেলার লঞ্চে দেরি হওয়ায় অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে যান নানা পাটেকর। বিষয়টি নিয়ে মুখ খুললেন পরিচালক বিশাল ভরদ্বাজ।

মেজাজ হারিয়ে ‘ও রোমিও’ ট্রেলার লঞ্চ ইভেন্ট ছেড়ে বেরিয়ে যান নানা পাটেকর! আসলে কী ঘটেছিল

ছবি: দ্য ওয়াল

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 22 January 2026 11:52

দ্য ওয়াল ব্যুরো: শাহিদ কাপুরের (Shahid Kapoor) আসন্ন ছবি ‘ও রোমিও’-র (O Romeo) ট্রেলার সম্প্রতি মুক্তি পেয়েছে। ট্রেলার লঞ্চ উপলক্ষে মুম্বইয়ে আয়োজন করা হয়েছিল এক সাংবাদিক সম্মেলনের। সেখানে পরিচালক বিশাল ভরদ্বাজ-সহ ছবির প্রায় পুরো স্টার কাস্ট উপস্থিত ছিলেন। তবে অনুষ্ঠান শুরু হতে দেরি হওয়ায় এক পর্যায়ে বিরক্ত হয়ে সেই মঞ্চ ছেড়ে চলে যান বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর (Nana Patekar)। ঘটনাটি ঘিরে স্বাভাবিকভাবেই শুরু হয় চর্চা।

এই প্রসঙ্গে মুখ খুলেছেন ছবির পরিচালক বিশাল ভরদ্বাজ। তিনি স্পষ্ট জানিয়ে দেন, নানা পাটেকরের চলে যাওয়ায় তিনি মোটেই বিরক্ত নন। বরং পরিচালকের বক্তব্য, “নানা এমনই।”

সংবাদ সংস্থা পিটিআই তাদের ইনস্টাগ্রাম পেজে এই সংক্রান্ত একটি ভিডিয়ো শেয়ার করেছে। সেই ভিডিয়োতেই বিশাল ভরদ্বাজ ব্যাখ্যা করেন, কেন নানা পাটেকর অনুষ্ঠান ছেড়ে চলে গিয়েছিলেন এবং কেন তিনি অভিনেতার এই আচরণে অসন্তুষ্ট নন। বিশালের কথায়, নানা যদি সেখানে থাকতেন, তাহলে অবশ্যই ভাল লাগত।

পরিচালক বলেন, “নানা চলে গিয়েছেন ঠিকই, কিন্তু আমাদের এখনও ওঁকে নিয়ে কথা বলা উচিত। নানা অন্যদের ধমক দেন, তিনিই আবার সবচেয়ে বেশি মজা করেন। ওঁর সঙ্গে সবাই থাকতে চায়। নানার মধ্যে এই গুণটাই আছে।”

কেন হঠাৎ করে অনুষ্ঠান ছেড়ে গেলেন নানা পাটেকর? সেই প্রশ্নের উত্তরে বিশাল জানান, তাঁদের বন্ধুত্বের বয়স ২৭ বছর। এতদিনের বন্ধুত্বের পর এই প্রথম তাঁরা একসঙ্গে কাজ করছেন। পরিচালকের কথায়, “তিনি যদি সেখানে থাকতেন, তাহলে দারুণ হতো। কিন্তু তিনি তাঁর সিগনেচার স্টাইলেই উঠে বলেন—‘তুমি আমাকে এক ঘণ্টা অপেক্ষা করিয়েছ, আমি চলে যাচ্ছি।’ আমরা এতে আপত্তি করিনি। কারণ, এই কারণেই তিনি নানা পাটেকর।”

এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে নেটিজেনদের প্রতিক্রিয়া। এক ব্যবহারকারী লিখেছেন, “খুব ভালোভাবে বিষয়টা পরিচালনা করা হয়েছে। তবে যদি এটা নজর কাড়ার জন্য কোনও স্টান্ট হয়, তাতেও আমি অবাক হব না।” আরেকজনের মন্তব্য, “এক ঘণ্টা দেরির জন্য খারাপ লাগা স্বাভাবিক। এটা পেশাদারিত্বের অভাব।” আবার কেউ লিখেছেন, “নানা পাটেকরকে নিয়ে এর চেয়ে বেশি কিছু বলার নেই।”


```