শনিবার নবনীতা ইনস্টাগ্রাম স্টোরিতে দু’টি ছবি শেয়ার করেন, যা দেখে রীতিমত চিন্তিত হয়ে পড়েছেন অনুরাগীরা। প্রথম ছবিটি ৫ ফেব্রুয়ারির, যেখানে তাঁকে জিমে শরীরচর্চা করতে দেখা যাচ্ছে।

শেষ আপডেট: 7 February 2026 18:13
দ্য ওয়াল ব্যুরো: অসুস্থ অভিনেত্রী নবনীতা দাস (Nabanita Das)। শনিবার সোশ্যাল এক মিডিয়ার এক পোস্ট ঘিরে আবারও আলোচনায় তিনি। অভিনয়ের পাশাপাশি তাঁর ব্যক্তিগত জীবনও দীর্ঘদিন ধরেই আলোচনায়। ইদানীং তাঁকে ছোটপর্দার ধারাবাহিকে নিয়মিত দেখা যাচ্ছে না, তবে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকার কারণে অনুরাগীদের সঙ্গে তাঁর যোগাযোগ বজায় রয়েছে।
শনিবার নবনীতা ইনস্টাগ্রাম স্টোরিতে দু’টি ছবি শেয়ার করেন, যা দেখে রীতিমত চিন্তিত হয়ে পড়েছেন অনুরাগীরা। প্রথম ছবিটি ৫ ফেব্রুয়ারির, যেখানে তাঁকে জিমে শরীরচর্চা করতে দেখা যাচ্ছে। সে ছবিতে তিনি সুস্থ ও স্বাভাবিকই ছিলেন। তবে তার পরের ছবিটি ৬ ফেব্রুয়ারির, যেখানে নবনীতা হাসপাতালে ভর্তি, বিছানায় শুয়ে রয়েছেন।
মাত্র এক দিনের ব্যবধানে এই পরিবর্তন দেখে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে—হঠাৎ কী কারণে তাঁকে হাসপাতালে ভর্তি হতে হল? ছবিগুলির ক্যাপশনে নবনীতা লিখেছেন মাত্র একটি শব্দ—‘অপ্রত্যাশিত’। তবে অসুস্থতার কারণ সম্পর্কে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি তিনি।
এই পরিস্থিতিতে তাঁর পোস্ট ঘিরে নেটমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা। অনেকেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করে শুভেচ্ছাবার্তা পাঠাচ্ছেন।
প্রসঙ্গত, কাজের পাশাপাশি মাঝে মধ্যেই ঘুরতে যেতে পছন্দ করেন নবনীতা। সুযোগ পেলেই বেরিয়ে পড়েন এবং সেই মুহূর্তগুলি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নেন। আপাতত অনুরাগীদের একটাই আশা, অভিনেত্রী দ্রুত সুস্থ হয়ে উঠুন এবং আবারও ক্যামেরার সামনে ফিরে আসুক।