Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

'রাম যোদ্ধা নয়, তপস্বী ছিলেন', রামায়ণের ঝলক দেখে রণবীরকে নিয়ে অসন্তোষ প্রকাশ মুকেশের

রণবীর কাপুর অভিনীত ‘রামায়ণ’-এর প্রথম ঝলক দেখে বর্ষিয়ান অভিনেতা মুকেশ খান্না দাবি করলেন, রাম যোদ্ধা নন, বরং তপস্বী ছিলেন। রামকে অ্যাকশন হিরো হিসেবে দেখানো তাঁর মতে ভুল হবে।

 

'রাম যোদ্ধা নয়, তপস্বী ছিলেন', রামায়ণের ঝলক দেখে রণবীরকে নিয়ে অসন্তোষ প্রকাশ মুকেশের

‘রামায়ণ’

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 13 August 2025 19:16

দ্য ওয়াল ব্যুরো: নীতেশ তিওয়ারির পরিচালনায় তৈরি হতে চলেছে বহুল প্রতীক্ষিত ‘রামায়ণ’। রামের চরিত্রে থাকছেন রণবীর কাপুর। ইতিমধ্যেই ছবির প্রথম ঝলক প্রকাশ্যে এসেছে, যা দেখে অনেকেই প্রশংসায় ভাসিয়েছেন অভিনেতাকে। তবে এই প্রশংসার মাঝেই আপত্তি তুললেন বর্ষিয়ান অভিনেতা মুকেশ খান্না।

সবসময় স্পষ্টভাষী হিসেবে পরিচিত মুকেশ খান্না সিনেমা ও রাজনীতি, দুই ক্ষেত্রেই অকপট মন্তব্য করে থাকেন। এবার ‘রামায়ণ’-এর প্রথম ঝলক দেখে ক্ষোভ প্রকাশ করলেন তিনি। প্রায় ১০০০ কোটি টাকার বাজেটে তৈরি হতে চলা এই ছবির ঝলকে রণবীরকে ধনুক-তীর হাতে দেখতে পেয়েই তাঁর আপত্তি। তাঁর মতে, “রাম কখনোই যোদ্ধা ছিলেন না। তিনি গাছে উঠতে বা তীর ধনুক চালাতে পারতেন না। কৃষ্ণ বা অর্জুনের মতো যোদ্ধারা এটা করতে পারতেন, কিন্তু রাম নন।”

তিনি আরও যুক্তি দেন, “যদি রাম যোদ্ধা হতেন, তাহলে বানরসেনার সাহায্য নিতেন না। একাই রাবণকে পরাজিত করতে পারতেন। রাম ছিলেন ধৈর্যশীল, তপস্বী, যিনি ১৪ বছর নির্বাকভাবে বনবাসে কাটিয়েছিলেন।” রণবীরকে ভালো অভিনেতা মানলেও মুকেশ খান্নার আশঙ্কা ‘অ্যানিমেল’ ছবির হিংস্র দৃশ্যের কারণে দর্শকরা রণবীরকে রামের কোমল চরিত্রে মানিয়ে নিতে সমস্যায় পড়তে পারেন। “যদি রামকে শুধুমাত্র অ্যাকশন হিরো হিসেবে দেখানো হয়, তবে তাঁর মহিমা হারিয়ে যাবে,” বলেন তিনি।

২০২৬ সালের দীপাবলিতে মুক্তি পাবে ‘রামায়ণ’-এর প্রথম ভাগ, আর ২০২৭ সালে আসবে দ্বিতীয় ভাগ। ছবিতে সীতা হবেন সাই পল্লবী, লক্ষ্মণ চরিত্রে রবি দুবে, কৌশল্যা চরিত্রে লারা দত্ত, হনুমান হবেন সানি দেওল, রাবণ চরিত্রে থাকবেন দক্ষিণী তারকা যশ, রাবণের স্ত্রী হবেন কাজল আগরওয়াল এবং শিবের চরিত্রে দেখা যাবে মোহিত রায়নাকে।
 


```