Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

রাজ্যের সব হলে প্রাইম টাইমে চালাতেই হবে বাংলা ছবি! নয়া নির্দেশিকা সরকারের, খুশি টলিপাড়া

সরকারি সার্কুলারে জানানো হয়েছে, আজ অর্থাৎ বুধবার থেকেই এই নিয়ম চালু হচ্ছে এবং পরবর্তী নির্দেশিকা না আসা পর্যন্ত তা বলবৎ থাকবে।

রাজ্যের সব হলে প্রাইম টাইমে চালাতেই হবে বাংলা ছবি! নয়া নির্দেশিকা সরকারের, খুশি টলিপাড়া

কী সিদ্ধান্ত হল?

শেষ আপডেট: 13 August 2025 18:11

দ্য ওয়াল ব্যুরো: বাংলা ছবির মর্যাদা ফেরাতে বড় পদক্ষেপ করল রাজ্য সরকার। এবার থেকে রাজ্যের প্রতিটি সিনেমা হল ও মাল্টিপ্লেক্সে বছরের ৩৬৫ দিনই অন্তত একটি বাংলা ছবির শো বাধ্যতামূলক। তথ্য ও সংস্কৃতি দফতরের জারি করা নয়া নির্দেশিকা অনুযায়ী, প্রতিটি পর্দায় প্রতিদিন অন্তত একটি বাংলা শো রাখতে হবে। তবে যখন খুশি সেই শো নয়।  পশ্চিমবঙ্গের প্রতিটি সিনেমা হলে প্রাইম টাইমে বাংলা ছবি প্রদর্শন বাধ্যতামূলক করা হল। এই প্রাইম টাইম ঠিক করা হয়েছে দুপুর ৩টে থেকে রাত ৯টা পর্যন্ত। স্ক্রিনের সংখ্যা বেশি হলে বাড়বে শো সংখ্যাও। যেমন দুটি স্ক্রিন হলে বছরে ৭৩০টি শো, ৩টি স্ক্রিন থাকলে বছরে ৩৭৬৫×৩ অর্থাৎ ১০৯৫টি শো।

সরকারি সার্কুলারে জানানো হয়েছে, আজ অর্থাৎ বুধবার থেকেই এই নিয়ম চালু হচ্ছে এবং পরবর্তী নির্দেশিকা না আসা পর্যন্ত তা বলবৎ থাকবে।

গত কয়েক বছরে বহুবার অভিযোগ উঠেছে—বাংলা ছবি মুক্তি পেলেও সিনেমা হলে শো পাওয়া যায় না। মাল্টিপ্লেক্সের রমরমায় কমে গিয়েছে সিঙ্গল স্ক্রিনের সংখ্যা, আর মাল্টিপ্লেক্সেও বাংলা ছবির শো তুলনায় কম। ফলে অনেক ভাল সিনেমা দর্শকের চোখ এড়িয়ে যায়।

কিছু দিন আগে প্রযোজক, পরিচালক ও ডিস্ট্রিবিউটরদের সঙ্গে বৈঠক করেছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। সেই বৈঠকের পর সাংসদ–অভিনেতা দেব বলেছিলেন—“বাংলায় বাংলা ছবি চালাতে হবে, সে যে ছবিই হোক। অন্য ভাষার ছবিও চলুক, কিন্তু বাংলা ছবিরও জায়গা থাকতে হবে।” দেবের আশা ছিল, মুক্তির সময় ছবিগুলি সমান সুযোগ পাবে।

অভিনেতার সেই মন্তব্যের কয়েক দিনের মধ্যেই কার্যকর হল নতুন নির্দেশিকা। রাজ্যের এই পদক্ষেপে সিনেমাপ্রেমীরা খুশি। তাঁদের আশা, এই নিয়ম কার্যকর হলে বাংলা ছবির বাজার আরও চাঙ্গা হবে, আর ভাল ছবি বড় পর্দায় দেখার সুযোগ মিলবে সবার।


```