Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

সপ্তাহের শেষে নয়া চমক, কোন রিয়্যালিটি শোয়ে এবার মিমি চক্রবর্তী?

মহিলাদের কথা মাথায় রেখেই তৈরি এই বিশেষ রিয়্যালিটি শো (Reality Show)। ইতিমধ্যেই দর্শক মনে জায়গা করে নিয়েছে ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’। শোয়ে বদল এসেছে বহু।

সপ্তাহের শেষে নয়া চমক, কোন রিয়্যালিটি শোয়ে এবার মিমি চক্রবর্তী?

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 22 January 2026 17:53

দ্য ওয়াল ব্যুরো: ছোট পর্দায় আবার ফিরছেন মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। তবে কোনও ধারাবাহিক বা নতুন চরিত্রে নয়, জনপ্রিয় গেম শো ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’–এর বিশেষ পর্বে অতিথি হিসেবে দেখা যাবে তাঁকে। সান বাংলার (Sun Bangla) এই জনপ্রিয় শো-এর সিজন ২-এর জানুয়ারি মাসিক ফিনালেতে বিশেষ আকর্ষণ হয়ে হাজির থাকবেন টলিউড অভিনেত্রী।

মহিলাদের কথা মাথায় রেখেই তৈরি এই বিশেষ রিয়্যালিটি শো (Reality Show)। ইতিমধ্যেই দর্শক মনে জায়গা করে নিয়েছে ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’। শোয়ে বদল এসেছে বহু। সেই সঙ্গে সময়সূচিতেও এসেছে বদল। ১ ফেব্রুয়ারি থেকে সন্ধ্যা ৬টার বদলে প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে দেখা যাবে এই শো।

কী বললেন মিমি চক্রবর্তী?

জানুয়ারি মাসিক ফিনালে উপলক্ষে মিমির উপস্থিতিতে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত দর্শকরা। এই শো নিয়ে নিজের অনুভূতির কথা জানিয়ে মিমি বলেন, "আমি শো-টা মাঝে মাঝেই দেখি। আমার মা এই শো-এর নিয়মিত দর্শক। অনেকদিন থেকেই এই শো-য়ে আসার কথা হচ্ছে, কিন্তু সময়ের অভাবে হয়ে উঠছিল না। মা খালি বলতেন কবে আমি যাব? অবশেষে আসা হল। শো-এর লক্ষ্মীদের দেখে আমি সত্যি অনুপ্রাণিত হচ্ছি। বিনোদনের সঙ্গে একটা সামাজিক দায়বদ্ধতা পালন করছে এই শো। সমস্ত বাংলার মানুষ এখন এই শো-টা দেখে, এত মানুষের কাছে পৌঁছে গিয়েছে দেখে খুবই ভাল লাগছে।"

সিজন ২-এর মাসিক ফিনালে পর্বটি সাজানো হয়েছে হাসি, খেলা ও আবেগের মেলবন্ধনে। ফিনালের বিজয়িনী পাবেন ২ লক্ষ টাকা। পাশাপাশি তুলে ধরা হবে প্রতিযোগী লক্ষ্মীদের জীবনের লড়াইয়ের গল্প। সেই সব গল্প শুনবেন মিমি নিজে। শুধু তাই নয়, এই বিশেষ পর্বে থাকছে তাঁর নাচের পারফরম্যান্সও। জনপ্রিয় গান ‘দুষ্টু কোকিল ডাকে রে’–তে নেচে মঞ্চ মাতাবেন তিনি। জানুয়ারি মাসের ফিনালে হলেও এই পর্ব সম্প্রচারিত হবে ১ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় সান বাংলায়।

বর্তমানে ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’ পাঁচটি রাউন্ডে খেলা হয় এবং প্রতিটি রাউন্ড শেষে প্রতিযোগীরা পান নগদ পুরস্কার। ফাইনাল রাউন্ডে বিজয়িনীর জন্য থাকছে এক লক্ষ টাকা। এখন প্রতি পর্বে তিনজনের বদলে চারজন মহিলা প্রতিযোগী অংশ নেন এবং কেউই খালি হাতে ফিরতে হয় না।

নতুন ফরম্যাটে যুক্ত হয়েছে একাধিক নতুন খেলা। ‘টাকার খনি’, ‘বল ফেলতে টাকা কুলো’–র পাশাপাশি দর্শকদের জন্য আকর্ষণ বাড়িয়েছে নতুন গেম ‘টাকার গদি’। গোটা অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী।


```