Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

পথকুকুরদের জন্য ১০ একর জমি দিতে প্রস্তুত মিকা সিংহ, সুপ্রিম কোর্টে মানবিক আবেদন

মিকা সিংহ জানিয়েছেন, পথকুকুরদের থাকার জন্য তিনি নিজের ১০ একর জমি দান করতে প্রস্তুত। ওই জমিতেই গড়ে তোলা হবে একটি আধুনিক আশ্রয়কেন্দ্র, যেখানে পথকুকুররা নিরাপদে থাকতে পারবে। 

পথকুকুরদের জন্য ১০ একর জমি দিতে প্রস্তুত মিকা সিংহ, সুপ্রিম কোর্টে মানবিক আবেদন

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 11 January 2026 17:44

দ্য ওয়াল ব্যুরো: পথকুকুরদের ভবিষ্যৎ ও কল্যাণ নিয়ে যখন দেশজুড়ে বিতর্ক তুঙ্গে, ঠিক সেই সময় বড় মানবিক পদক্ষেপ করে নজর কাড়লেন গায়ক মিকা সিংহ। পথকুকুর সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টে শুনানি চলাকালীন তিনি শীর্ষ আদালতের কাছে আবেদন জানিয়ে অনুরোধ করেছেন, যেন এই অবলা প্রাণীদের স্বার্থ ও নিরাপত্তার কথা মাথায় রেখেই কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি, ব্যক্তিগত স্তরেও পথকুকুরদের জন্য একটি স্থায়ী ব্যবস্থা গড়ে তুলতে চান বলে জানিয়েছেন গায়ক।

মিকা সিংহ জানিয়েছেন, পথকুকুরদের থাকার জন্য তিনি নিজের ১০ একর জমি দান করতে প্রস্তুত। ওই জমিতেই গড়ে তোলা হবে একটি আধুনিক আশ্রয়কেন্দ্র, যেখানে পথকুকুররা নিরাপদে থাকতে পারবে। শুধু জায়গা দান নয়, কুকুরদের সঠিক দেখভাল, চিকিৎসা ও দৈনন্দিন যত্নের জন্য অভিজ্ঞ ও প্রশিক্ষিত কর্মী নিয়োগের পরিকল্পনাও রয়েছে তাঁর। গায়কের কথায়, আশ্রয়কেন্দ্রটি যেন শুধুমাত্র নামেই নয়, বাস্তবেও পথকুকুরদের জন্য নিরাপদ আশ্রয় হয়ে ওঠ, সেই দিকেও বিশেষ নজর থাকবে।

সুপ্রিম কোর্টে জমা দেওয়া আবেদন পত্রে মিকা স্পষ্টভাবে জানিয়েছেন, তাঁর কাছে বড় পরিসরের জমি রয়েছে এবং সেই জমিই তিনি পথকুকুরদের কল্যাণে ব্যবহার করতে চান। তবে তিনি এও জানিয়েছেন, জমি দান করলেও আশ্রয়কেন্দ্র পরিচালনার জন্য অভিজ্ঞ ও দায়িত্বশীল কর্মী নিয়োগে প্রশাসনিক সহায়তা প্রয়োজন। এমন কর্মীদের দরকার, যাঁরা আন্তরিকতার সঙ্গে কুকুরদের দেখভাল করবেন এবং প্রাণীদের প্রতি সংবেদনশীল হবেন।

উল্লেখ্য, গত ৭ নভেম্বর সুপ্রিম কোর্ট স্কুল, হাসপাতাল, রেলস্টেশন-সহ জনসাধারণের ব্যবহৃত বিভিন্ন এলাকা থেকে পথকুকুর সরানোর নির্দেশ দেয়। তিন বিচারপতির বেঞ্চ জানায়, নির্বীজকরণের জন্য যেসব এলাকা থেকে কুকুরদের তুলে নেওয়া হয়েছে, সেখানে আর তাদের ফিরিয়ে দেওয়া যাবে না। আদালতের নির্দেশ অনুযায়ী, নির্বীজকরণের পর পথকুকুরদের ঠাঁই হবে সরকারি আশ্রয়কেন্দ্রেই।

এই নির্দেশ সামনে আসার পর থেকেই পশুপ্রেমী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের তরফে প্রবল প্রতিবাদ শুরু হয়। গত বুধবার এই সংক্রান্ত আরেক দফা শুনানি হলেও শীর্ষ আদালত তার আগের অবস্থানেই অনড় থাকে। ফলে পশুপ্রেমীদের ক্ষোভ আরও বেড়েছে।

এই পরিস্থিতিতেই মিকা সিংহের এই উদ্যোগ নতুন করে আশার আলো দেখাচ্ছে বলে মনে করছেন অনেকে। তাঁর এই পদক্ষেপ পথকুকুরদের জন্য একটি মানবিক ও বাস্তবসম্মত সমাধানের দিশা দেখাতে পারে বলেই মত পশুপ্রেমীদের।


```