Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

একাধিক প্রজন্মের মানুষের জটিল প্রেমের গল্প বলবে 'মেট্রো ইন দিনো', মুক্তি পেল ট্রেলার

২০০৭ সালে অনুরাগ বসুর ‘লাইফ ইন এ মেট্রো’ ছিল এক আশ্চর্য অনুভব—যেখানে শহরের ব্যস্ত জীবনে আটকে থাকা কিছু মানুষের সম্পর্কের জট ছুঁয়ে গিয়েছিল অনেক হৃদয়।

একাধিক প্রজন্মের মানুষের জটিল প্রেমের গল্প বলবে 'মেট্রো ইন দিনো', মুক্তি পেল ট্রেলার

‘মেট্রো ইন দিনো’

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 4 June 2025 20:10

দ্য ওয়াল ব্যুরো: ২০০৭ সালে অনুরাগ বসুর ‘লাইফ ইন এ মেট্রো’ ছিল এক আশ্চর্য অনুভব—যেখানে শহরের ব্যস্ত জীবনে আটকে থাকা কিছু মানুষের সম্পর্কের জট ছুঁয়ে গিয়েছিল অনেক হৃদয়। সেই ছবির আবহকে বুকে জড়িয়ে, আবার বড়পর্দায় আসছে নতুন অধ্যায়—‘মেট্রো ইন দিনো’। সম্প্রতি ইউটিউবে মুক্তি পেয়েছে এই ছবির ট্রেলার। ট্রেলারে যেন ধরা দিয়েছে প্রেম, ভুল বোঝাবুঝি, ভাঙন আর নতুন করে জোড়া লাগার গল্প।

এবারের কাহিনিতে রয়েছেন আদিত্য রায় কাপুর, সারা আলি খান, ফাতিমা সানা শেখ, কঙ্কনা সেন শর্মা, পঙ্কজ ত্রিপাঠী, নীনা গুপ্তা, শাশ্বত চট্টোপাধ্যায়ের মতো অভিনেতারা। এক ছবিতে এতগুলি জটিল প্রেমের গল্প—নতুন, পুরনো, অসম্পূর্ণ, অস্বস্তিকর—সব মিলিয়ে তৈরি হয়েছে এক আবেগঘন জট, যার প্রতিটি সুতোর টান আলাদা করে টের পাওয়া যাবে।

ট্রেলারে দেখা গিয়েছে, আদিত্য-সারার নতুন প্রজন্মের প্রেম—যেখানে আছে অনিশ্চয়তা, দ্বিধা, কিন্তু তীব্র টান। অপরদিকে অনুপম খের এবং নীনা গুপ্তা যেন অতীতের এক প্রৌঢ় ভালোবাসার প্রতিচ্ছবি, যা আজও গুমরে কাঁদে। আর কঙ্কনা ও পঙ্কজকে পর্দায় দেখে মনে পড়ে যায় সেই ইরফান-কঙ্কনার অসম্ভব সুন্দর রসায়নের কথা। তবে এবার গল্পের ছন্দে রয়েছে নতুন সুর—এই শহরের মানুষ যেমন বদলেছে, তেমনই বদলেছে ভালবাসার সংজ্ঞাও।

ট্রেলারে ফাতিমা সানা শেখের উপস্থিতি যেন কোথাও কঙ্গনা রানাওয়াতের সাহসী আত্মপ্রকাশের কথা মনে করায়। আর নীনা-শর্মার সংলাপ থেকে ফুটে ওঠে এক জটিল মা-মেয়ের সম্পর্ক, যেখানে আছে চাপা অভিমান আর না বলা কথার বোঝা।

‘মেট্রো ইন দিনো’ শুধু সম্পর্কের কথা বলে না, বলে সেই আবহেরও—যেখানে প্রতিটি সংলাপ, প্রতিটি গান আপনার মনের ভেতর কোথাও না কোথাও দাগ কেটে যাবে। যখন আপনি গিটার হাতে এক ঝাঁক গায়ককে গান গাইতে দেখবেন, তখন হয়তো আপনি চুপচাপ মনে মনে ফিসফিসিয়ে বলবেন—“কেকে, তুমি নেই, কিন্তু তোমার গান এখনও বাজে।”
 


```