Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

সেলিব্রিটি ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রার উপহার ফারহা খানের রাঁধুনিকে, ক্যায়া কিসমত...

বলিউডের তথা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পোশাক শিল্পী মণীশ মালহোত্রার কাছ থেকে কুর্তা উপহার পেলেন সেলিব্রিটি রাঁধুনি দিলীপ।

সেলিব্রিটি ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রার উপহার ফারহা খানের রাঁধুনিকে, ক্যায়া কিসমত...

মণীশ মালহোত্রার (মাঝে) বাড়িতে ফারহা খান (ডানদিকে) ও তাঁর রাধুনি দিলীপ।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 24 November 2025 18:10

দ্য ওয়াল ব্যুরো: এ যেন ইন্দ্রপুরীতে বেড়াতে গিয়ে খোদ দেবরাজের কাছ থেকে তোফা পাওয়ার মতো ব্যাপার। বলিউডের তথা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পোশাক শিল্পী মণীশ মালহোত্রার কাছ থেকে কুর্তা উপহার পেলেন সেলিব্রিটি রাঁধুনি দিলীপ। ইদানীং, মুম্বইয়ের চিত্র নির্মাতা ও কোরিওগ্রাফার ফারহা খানের হেঁসেলের মালিক দিলীপ মালকিনের দৌলতে সোশ্যাল মিডিয়ায় পরিচিত মুখ। দিলীপকে নিয়ে মাঝেমধ্যেই রিল বানাচ্ছেন ফারহা খান। তাতে জুড়ে দিচ্ছেন হাস্য রসিকতার অলঙ্কার। যা খুবই জনপ্রিয় অর্থাৎ সংক্রমিত হচ্ছে সঙ্গে সঙ্গে।

ফারহা খানের ইউটিউব ভ্লগে বারবারই দেখা যাচ্ছে তাঁর ব্যক্তিগত রাঁধুনি দিলীপকে। ফারহার সাম্প্রতিকতম ভ্লগে দেখা গিয়েছে, দিলীপকে নিয়ে মালকিন গিয়েছেন বলিউডের ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রার মুম্বইয়ের বাড়িতে। সেখানে পরিচয়ের প্রায় কয়েক মুহূর্তের পরেই মণীশ একটি কুর্তা উপহার দেন দিলীপকে। মণীশের পাশে দাঁড়ানো ফারহার চোখেমুখে তখন ফুটে ওঠে কৌতুকের ভঙ্গিমা।

বলিউডের প্রায় যাবতীয় অভিনেতা-অভিনেত্রীর কয়েক কোটি মূল্যের পোশাক পরিকল্পক মণীশের মুম্বইয়ের চমকদার বাড়িতে ঢোকার পরেই তিনি দিলীপের সঙ্গে হাত মেলান। মণীশ বলেন, তোমার জন্য আমার একটা উপহার আছে। তখন মণীশের সহকারী নীতিন এমএম লেখা একটি ব্যাগ তুলে দেন দিলীপের হাতে। মণীশ বলেন, এটা তোমার উপহার।

 

দিলীপ ব্যাগটি খোলার সময় ফারহা মজার ছলে বলেন, এই ব্যাগটি রাখো। আর ওর ভিতরে যা রয়েছে, তা আমার। মণীশও ফারহাকে বলেন, ওর ভিতরে যেটা আছে, সেটা তোমার গায়ে আঁটবে না। তখন দিলীপ ব্যাগ থেকে গোলাপি রঙের একটি কুর্তা বের করেন। এবং মণীশকে পায়ে হাত দিয়ে প্রণাম করে ধন্যবাদ জানান।

ফারহা তাঁর কর্মীকে বলেন, ক্যায়া তেরি কিসমত বদলি হে ভাই! মণীশ মালহোত্রা কা কস্টিউম পেহননে কে লিয়ে লোগ সালো তক আপনা পয়সে একহাট্টে করকে ফির আতে হ্যায়। মণীশও দিলীপকে একজন স্টার বলে আখ্যা দেন। পরে কুর্তা পরে এসে দিলীপ মণীশকে প্রণাম করে কৃতজ্ঞতা জানান। ফারহার সহকারীরা তাঁকে ভ্লগ তৈরির পরামর্শ দেওয়ার পর থেকে তিনি এটি চালিয়ে যাচ্ছেন। এর জন্য তিনি দিলীপকে তাঁর সঙ্গী হিসেবে বেছে নেওয়ার পর থেকে এই রাঁধুনি বিখ্যাত হয়ে গিয়েছেন। দিলীপ এছাড়াও বেশ কয়েকটি বিজ্ঞাপনেও কাজ করেছেন। মিনট্রার জন্য তিনি শাহরুখ খান ও কিয়ারা আদবানির সঙ্গে কাজ করেছেন। ফ্লিপকার্ট ও অন্যান্য বিজ্ঞাপনেও অভিনয় করেছেন দিলীপ।


```