‘মার্ডার’-এর ‘ভিগে হোঁট তেরে’–এর শুটিংয়ের অজানা গল্প!

ছবি: দ্য ওয়াল
শেষ আপডেট: 13 February 2026 12:37
দ্য ওয়াল ব্যুরো: ২০০৪ সালে বক্স অফিস কাঁপিয়ে মুক্তি পেয়েছিল ‘মার্ডার’। ছবিতে মুখ্য ভূমিকায় ছিলেন ইমরান হাশমি (Imran Hashmi) ও মল্লিকা শেরাওয়াত (Mallika Sherawat), এবং তাদের রসায়নের সেই মুহূর্তগুলি আজও দর্শকমনে অমলিন। বিশেষ করে ছবির সাহসী ও ঘনিষ্ঠ দৃশ্যগুলো বলিউডকে এক অন্য মাত্রায় কাঁপিয়ে দিয়েছিল। ছবি থেকে সবচেয়ে জনপ্রিয় গান ‘ভিগে হোঁট তেরে’–এর ভিডিওতে ইমরান-মল্লিকার ঘনিষ্ঠতা, একে অপরের শরীরে ডুবে থাকা উষ্ণতার প্রতিফলন, ২০ বছর পরও দর্শকদের মনে ভাইরাল হয়ে আছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই ভিডিওর শুটিং সংক্রান্ত অজানা তথ্য ফাঁস করলেন মল্লিকা শেরাওয়াত।
মল্লিকা জানালেন, ছবির অনেকাংশের শুটিং হয়েছিল ব্যাঙ্কে, তার মধ্যে ‘ভিগে হোঁট তেরে’–এর ভিডিওও। শুটিংয়ের সময় তীব্র গরমে চামড়া পুড়ে যাচ্ছিল। তবুও শুরু হয়েছিল এই গানটির শুটিং। অসহায় হয়ে ইমরান ও মল্লিকা এক দিকে, অন্যদিকে নৃত্যপরিচালক কানে কানে নির্দেশ দিচ্ছিলেন, যাতে ক্যামেরায় প্রতিটি দৃশ্যে উষ্ণতা ও ঘনিষ্ঠতার চূড়ান্ত অভিব্যক্তি ফুটে ওঠে। এই চরম গরমেও মল্লিকা ও ইমরান পেশাদারিত্ব বজায় রেখে প্রতিটি নির্দেশ নিষ্ঠার সঙ্গে পালন করেছিলেন।
কিছুদিন আগে এক সাক্ষাৎকারে মল্লিকা ইমরানের বিষয়ে বলেছিলেন, “মানুষ হিসাবে ইমরান অসাধারণ ভদ্র। মার্ডার ছবির শুটিংয়ে আমার সঙ্গে যে সমস্ত ঘনিষ্ঠ দৃশ্যে কাজ করেছিলেন, তাতেও আমার বিন্দুমাত্র অস্বস্তি হয়নি। সেই ছবির পর থেকে আজ পর্যন্ত অভিনেতা হিসেবে যেভাবে নিজেকে গড়ে তুলেছে ইমরান, তা এক কথায় অবিশ্বাস্য।”
ভবিষ্যতে কি বড়পর্দায় ফের একসঙ্গে দেখা যাবে এই জুটিকে? শোনামাত্রই মল্লিকা হেসে বললেন, “আমি তো ভীষণভাবে চাই ইমরানের সঙ্গে জুটি বেঁধে আবার পর্দায় আসতে। এমন সুযোগের অপেক্ষায় আছি। দেখা যাক!”