Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

হর্ষ মেহতার সঙ্গেই নতুন সম্পর্কে মালাইকা! অভিনেত্রীর থেকে ১৯ বছরের ছোট এই 'মিস্ট্রি ম্যান' কে?

গত ২৯ অক্টোবর এনরিকের কনসার্টে প্রথমবার একসঙ্গে দেখা গিয়েছিল হর্ষ ও মালাইকাকে (Malaika Arora)। কনসার্ট চলাকালীন তাদের মধুর আলাপচারিতা লক্ষ্য করা যায়, যা অনেকে নতুন প্রেমের আভাস হিসেবে দেখেছেন। 

হর্ষ মেহতার সঙ্গেই নতুন সম্পর্কে মালাইকা! অভিনেত্রীর থেকে ১৯ বছরের ছোট এই 'মিস্ট্রি ম্যান' কে?

একই সময়ে বিমানবন্দরে মালাইকা-হর্ষ!

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 27 November 2025 20:09

দ্য ওয়াল ব্যুরো: অভিনেত্রী মালাইকা আরোরার ব্যক্তিগত জীবন নিয়ে বি-টাউনে সবসময়ই চর্চা থাকে। অর্জুন কাপুরের (Arjun Kapoor) সঙ্গে বিচ্ছেদের পর থেকে তাঁর প্রেমের খবর নিয়ে কৌতূহল প্রচুর। সম্প্রতি নেটিজেনদের নজর আবারও পড়েছে, যখন মালাইকা এবং তাঁর চর্চিত প্রেমিককে গত বুধবার একই সময়ে মুম্বই বিমানবন্দরে দেখা যায়। যদিও দুজনে খানিকটা দূরত্ব বজায় রেখেছিলেন, তবে নেটিজেনদের বুঝতে দেরি হয়নি, দুজনে একসঙ্গে কোথাও গিয়েছিলেন।

গত ২৯ অক্টোবর এনরিকের কনসার্টে (Enrique Iglesias' concert) প্রথমবার একসঙ্গে দেখা গিয়েছিল হর্ষ ও মালাইকাকে (Malaika Arora)। কনসার্ট চলাকালীন তাদের মধুর আলাপচারিতা লক্ষ্য করা যায়, যা অনেকে নতুন প্রেমের আভাস হিসেবে দেখেছেন। এরপরই সোশ্যাল মিডিয়ায় মালাইকা এবং তাঁর সঙ্গীর ডেটিংয়ের গুজব (Malaika Arora Harsh Mehta rumoured dating) ছড়িয়ে পড়ে।

যদিও এই ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। তবে বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি, মালাইকার 'মিস্ট্রি ম্যান' ৩৩ বছর বয়সী হিরে ব্যবসায়ী হর্ষ মেহতা। যদিও বেশ কিছু সূত্রের দাবি, তিনি মালাইকার ম্যানেজার।

২৬ নভেম্বর এই কৌতূহল আরও বেড়ে যায়, যখন মালাইকা এবং তাঁর 'মিস্ট্রি ম্যান'-কে (Malaika Arora's mystery man) একসঙ্গে মুম্বই বিমানবন্দরে দেখা যায়। তাঁরা একসঙ্গে ছিলেন না, তবে পাপারাজ্জির ক্যামেরায় ধরা পড়েছে, যে মালাইকা প্রথমে ছিলেন এবং হর্ষ তাঁর পিছনে। যুবকের মুখের একটি অংশ মাস্কে ঢেকে থাকায় কৌতূহল আরও বেড়ে যায়।

আরও জানা যায়, পার্কিংয়ে পৌঁছে মালাইকা প্রথমে গাড়িতে ওঠেন, কয়েক সেকেন্ড পর হর্ষও একই গাড়িতে ওঠেন।

আরবাজ খানের সঙ্গে ডিভোর্সের পর অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে ছিলেন মালাইকা আরোরা (Malaika Arora Dating)। ৬ বছরের প্রেম ভেঙে যায় ২০২৪-এ। এবার নতুন সম্পর্কের গুঞ্জন। তবে এখনও মালাইকা বা সেই 'মিস্ট্রি ম্যান' কেউই গুজব নিয়ে মুখ খোলেননি। তবু নেটিজেনদের কৌতূহল কমেনি।


```