Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

৫২-তেও ভরপুর যৌবন! এই ৫ ডাম্বেল এক্সারসাইজেই মালাইকা ধরে রেখেছেন টোনড বডি

বলিউডের ফিটনেস আইকন মালাইকা অরোরা (৫২) শেয়ার করেছেন ৫টি সহজ ডাম্বেল এক্সারসাইজ, যা বাড়িতে কয়েক মিনিটেই বাইসেপ ও ট্রাইসেপ টোনড রাখতে সাহায্য করবে।

৫২-তেও ভরপুর যৌবন! এই ৫ ডাম্বেল এক্সারসাইজেই মালাইকা ধরে রেখেছেন টোনড বডি

মালাইকা অরোরা

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 12 November 2025 13:36

দ্য ওয়াল ব্যুরো: বলিউডের ফিটনেস আইকন মালাইকা অরোরা (Malaika Arora) তাঁর স্বাস্থ্য এবং ফিটনেস রুটিন দিয়ে সব সময়ই লক্ষ লক্ষ অনুরাগীর নজর কাড়েন। যোগা, পাইলেটস, স্ট্রেন্থ ট্রেনিং এবং কার্ডিওর মতো বিভিন্ন ওয়ার্কআউট (Dumbbell Exercises) তাঁর ফিটনেস রুটিনের অংশ।

সম্প্রতি, মালাইকা নিজের ইনস্টাগ্রাম ভিডিওতে তাঁর টোনড বাইসেপের রহস্য ফাঁস করেছেন। তিনি দেখিয়েছেন, মাত্র কয়েক মিনিটের মধ্যে বাড়িতে সহজে অভ্যাস করা যায় এমন পাঁচটি ডাম্বেল এক্সারসাইজ, যা আপনার মাসলকে আরও সুন্দর করে তুলবে।

সহজ এই ৫টি এক্সারসাইজ শেয়ার করে মালাইকা তাঁর ভিডিওর ক্যাপশনে লিখেছেন, "জানতেন কি? এই ৫টি ডাম্বেল মুভ আপনার বাইসেপকে টোনড করতে পারে এবং শক্তি বাড়াতে পারে কয়েক মিনিটের মধ্যেই।"

১. ল্যাটারাল সাইড রেইজ (Lateral Side Raise)

কাঁধের সমান দূরত্বে পা ফাঁক করে দাঁড়ান এবং দু'হাতে ডাম্বেল ধরুন। হাঁটু সামান্য ভাঁজ করে কোমর থেকে সামনের দিকে ঝুঁকুন। কাঁধের পেশী চেপে ধরে ডাম্বেল দু'টিকে দু'পাশে উপরে তুলুন। ধীরে ধীরে নামিয়ে নিন।

২. স্ট্যান্ডিং শোল্ডার প্রেস (Standing Shoulder Press)

সোজা হয়ে দাঁড়িয়ে, পা কাঁধের সমান দূরত্বে রাখুন। ডাম্বেলগুলিকে কাঁধের উচ্চতায় আনুন, হাতের তালু সামনের দিকে থাকবে এবং কোর স্থির রাখুন। কনুই প্রসারিত করে ডাম্বেলগুলিকে মাথার উপরে প্রেস করুন, উপরে সামান্য থামুন। ধীরে ধীরে ডাম্বেলগুলি শুরুর অবস্থানে ফিরিয়ে আনুন।

৩. বাইসেপ কার্লস (Bicep Curls)

সোজা হয়ে দাঁড়ান, পা কাঁধের সমান দূরত্বে থাকবে। ডাম্বেল দু'হাতে ধরে কাঁধ পিছনের দিকে টানুন। শুধু কনুই ভাঁজ করে ওজন উপরের দিকে কার্ল করুন এবং ধীরে ধীরে আবার নামিয়ে দিন।

৪. কেটলবেল সুইং (Kettlebell Swing)

কাঁধের সমান দূরত্বে পা ফাঁক করে, হাঁটু সামান্য ভাঁজ করে দাঁড়ান। দু'হাতে ডাম্বেল ধরে ঘড়ির কাঁটার দিকে এবং বিপরীতে শরীরের চারপাশে সুইং করুন। পিঠ সোজা, বুক উঁচু এবং কাঁধ পিছনের দিকে রাখুন।

৫. ট্রাইসেপস ওভারহেড এক্সটেনশন (Triceps Overhead Extension)

কাঁধের সমান দূরত্বে দাঁড়িয়ে একটি ডাম্বেল দু'হাতে মাথার উপরে ধরুন। কনুই কেবল ভাঁজ করে ডাম্বেলটিকে মাথার পিছনে নামিয়ে আবার উপরে তুলুন।


```