Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

এই মাসেই সাত পাকে বাঁধা পড়ছেন মধুমিতা, ফাঁস হল বিয়ের কার্ড

বন্ধুত্ব থেকে শুরু হওয়া তাঁদের এই সম্পর্ক ধীরে ধীরে গাঢ় হয়েছে প্রেমে। দুই বছরের সেই পরিণত সঙ্গেই এবার আনুষ্ঠানিকতার পথে হাঁটছেন তাঁরা (Madhumita Sarcar Wedding)। শীতের ঋতুকেই নিজেরা বেছে নিয়েছেন শুভ সময় হিসেবে।

এই মাসেই সাত পাকে বাঁধা পড়ছেন মধুমিতা, ফাঁস হল বিয়ের কার্ড

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 7 January 2026 12:17

দ্য ওয়াল ব্যুরো:  ২০১৯ সালে প্রথম সংসার ভেঙে যাওয়ার পর বহুদিন ধরেই ব্যক্তিগত জীবনকে আড়ালে রেখেছিলেন মধুমিতা সরকার (Madhumita Sarcar)। দীর্ঘ পথ ঘুরে এবার আবারও নতুনভাবে জীবন সাজানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তাঁর জীবনের এই নতুন অধ্যায়ের সঙ্গী হচ্ছেন ছোটবেলার বন্ধু দেবমাল্য চক্রবর্তী—গ্ল্যামার জগতের নয়, পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার।

বন্ধুত্ব থেকে শুরু হওয়া তাঁদের এই সম্পর্ক ধীরে ধীরে গাঢ় হয়েছে প্রেমে। দুই বছরের সেই পরিণত সঙ্গেই এবার আনুষ্ঠানিকতার পথে হাঁটছেন তাঁরা (Madhumita Sarcar Wedding)। শীতের ঋতুকেই নিজেরা বেছে নিয়েছেন শুভ সময় হিসেবে।

দ্য ওয়াল আগেই জানিয়েছিল—২৩ জানুয়ারি ২০২৬, বারুইপুরের রাজবাড়িতে বসছে বিয়ের আসর। এবার হাতে এল বিয়ের কার্ড। সেদিনই সাতপাকে বাঁধা পড়বেন দু’জনে (Madhumita Sarcar-Debmalya Chakraborty)। আর দু’দিন পর, ২৫ জানুয়ারি, শোভাবাজার রাজবাড়িতে হবে রিসেপশন, তেমনটাই খবর। সাজসজ্জাতেও থাকবে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া—সাবেকি বিয়ের সাজ, পরিবারের রীতি, সব মিলিয়ে রাজবাড়িতে যেন পুরনো দিনের নববধূ–বরের ছোঁয়া ফিরে আসবে।

madhumita wedding

২০১১ সালে ‘সবিনয় নিবেদন’-এ অভিনয় দিয়ে কেরিয়ার শুরু করা মধুমিতা আজ টলিউডের অন্যতম জনপ্রিয় মুখ। বিরতি, বিচ্ছেদ, নিজেকে নতুন করে তৈরি করা—সব মিলিয়ে তাঁর পথচলা বেশ উত্থান–পতনের।

২০১৫ সালে সৌরভ চক্রবর্তীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেও ২০১৯ সালে তাদের সম্পর্কের ইতি ঘটে। সেই বছরই পরিচয় ঘটে দেবমাল্যর সঙ্গে। তারপর থেকে ধীরে ধীরে পাশে দাঁড়িয়েছে এক সহজ, নীরব, অ-গ্ল্যামারাস কিন্তু দৃঢ় সম্পর্ক। এবার সেই সম্পর্কই বাঁধন পরতে চলেছে শপথে, আচার–অনুষ্ঠানে, আনন্দের সানাইয়ে।


```