বছর শেষের দিনে বেরুটিন হতেও তো মন চায়, ক্যামেরা-কাটের বাইরে গিয়ে 'আমআদমি' হতেও তো ইচ্ছে হয় তাঁদের। মন করে উড়ু উড়ু, বুক করে দুরু দুরু, তবু ইচ্ছে তো হয়...

শেষ আপডেট: 1 January 2026 18:46
দ্য ওয়াল ব্যুরো: রোজ কত কী ঘটে যাহা তাহা, এমন কেন সত্যি হয় না আহা! কবিগুরু লিখেছেন তাঁর 'বীরপুরুষ' কবিতায়। কিন্তু টলিপাড়ার 'বীর নারী-পুরুষ' যদি এই বিখ্যাত লাইনকে সত্যি করে ফেলেন তাহলে বেজায় মুশকিল! পেজ থ্রি হেডলাইন পেতে অসুবিধে হবে না সাংবাদিকদের। তাঁদের বাড়বে চাপ, প্রশ্নের পর প্রশ্নে জর্জরিত হতেও সময় লাগবে না এতটুকু।
তবে বছর শেষের দিনে বেরুটিন হতেও তো মন চায়, ক্যামেরা-কাটের বাইরে গিয়ে 'আমআদমি' হতেও তো ইচ্ছে হয় তাঁদের। মন করে উড়ু উড়ু, বুক করে দুরু দুরু, তবু ইচ্ছে তো হয়... আর ইচ্ছেই যখন উড়াল দেয় তখন তা অগোচরেই হয়ে ওঠে খবর! নিয়ন আলোয় মোড়া টলিউডের নিশিপার্টিতে কত কী যে ঘটে...
সাহেব-সুস্মিতা
হালফিলে ইনস্টায় ছবি দিয়ে প্রেমের শিলমোহর ট্রেন্ডে আছে। আর এই ট্রেন্ডেই কি এবার নাম লেখালেন সাহেব-সুস্মিতা? বর্ষবরণের রাতে সুস্মিতা সময় কাটালেন সাহেবের পরিবারের সঙ্গে। সাহেবের দিদি সোনম ও জামাইবাবু তথা ক্যাপ্টেন ছেত্রীর সঙ্গেই করলেন রাতভর পার্টি। সব মিলিয়ে পিকচার পারফেক্ট ফ্রেম। অস্ফূটেই দিলেন প্রেমে শিলমোহর?

কাঞ্চন-শ্রীময়ী
বছরভর আলোচনা-সমালোচনার মধ্যেই থাকেন তাঁরা। বর্ষশেষেও সেই ট্রেন্ড বজায় রাখলেন কাঞ্চন-শ্রীময়ী। হাড়কাঁপানো ঠাণ্ডায় কাঞ্চনের কোলেই শ্রীময়ী খুঁজে পেলেন ওম। ভালবাসার সেই টুকরো ছবি ছড়িয়ে পড়ল সমাজমাধ্যমে।

সোনামণি-প্রতীক
টলিপাড়ার আরও এক 'গুড ফ্রেন্ড' জুটি সোনামণি-প্রতীক। বর্ষবরণের রাতে তাঁরাও যেক ছকভাঙা। রোম্যান্স মাখা ছবি ছড়িয়েছে সামাজিক মাধ্যমে। 'লোগ কয়া কহেঙ্গে'র বাইরে গিয়ে নিজেদের সম্পর্কই কি এভাবেই সামনে নিয়ে এলেন তাঁরা?

তিয়াসা-সোহেল
না, প্রেম নিয়ে লুকোছাপা নেই তাঁদের। বছরের শেষ রাত তাই একসঙ্গেই কাটালেন তিয়াসা-সোহেল। বিলাসবহুল হাইরাইজ আরবানার পার্টিতেই জমে গেল তাঁদের রাত। সঙ্গে পেলেন রচনা বন্দ্যোপাধ্যায়, পায়েল দেব, বনি-কৌশানী সহ অনেককেই।
