Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

Madhumita Sarcar: দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে মধুমিতা, পরের মাসেই সাতপাকে বাঁধা পড়বেন অভিনেত্রী

২০১১ সালে ‘সবিনয় নিবেদন’-এ অভিনয় দিয়ে কেরিয়ার শুরু করা মধুমিতা আজ টলিউডের অন্যতম জনপ্রিয় মুখ। বিরতি, বিচ্ছেদ, নিজেকে নতুন করে তৈরি করা—সব মিলিয়ে তাঁর পথচলা বেশ উত্থান–পতনের। 

Madhumita Sarcar: দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে মধুমিতা, পরের মাসেই সাতপাকে বাঁধা পড়বেন অভিনেত্রী

মধুমিতা সরকার

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 10 December 2025 19:30

দ্য ওয়াল ব্যুরো: ২০১৯ সালে প্রথম সংসার ভেঙে যাওয়ার পর বহুদিন ধরেই ব্যক্তিগত জীবনকে আড়ালে রেখেছিলেন মধুমিতা সরকার (Madhumita Sarcar)। দীর্ঘ পথ ঘুরে এবার আবারও নতুনভাবে জীবন সাজানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তাঁর জীবনের এই নতুন অধ্যায়ের সঙ্গী হচ্ছেন ছোটবেলার বন্ধু দেবমাল্য চক্রবর্তী—গ্ল্যামার জগতের নয়, পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার।

বন্ধুত্ব থেকে শুরু হওয়া তাদের সম্পর্ক ধীরে ধীরে গাঢ় হয়েছে প্রেমে। দুই বছরের সেই পরিণত সঙ্গেই এবার আনুষ্ঠানিকতার পথে হাঁটছেন তারা (Madhumita Sarcar Wedding)। শীতের ঋতুকেই নিজেরা বেছে নিয়েছেন শুভ সময় হিসেবে।

সব ঠিকঠাক—২৩ জানুয়ারি ২০২৬, বারুইপুরের রাজবাড়ি। সেদিনই সাতপাকে বাঁধা পড়বেন দু’জনে (Madhumita Sarcar-Debmalya Chakraborty)। আর দু’দিন পর, ২৫ জানুয়ারি, শোভাবাজার রাজবাড়িতে হবে রিসেপশন। সাজসজ্জাতেও থাকবে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া—সাবেকি বিয়ের সাজ, পরিবারের রীতি, সব মিলিয়ে রাজবাড়িতে যেন পুরনো দিনের নববধূ–বরের ছোঁয়া ফিরে আসবে।

২০১১ সালে ‘সবিনয় নিবেদন’-এ অভিনয় দিয়ে কেরিয়ার শুরু করা মধুমিতা আজ টলিউডের অন্যতম জনপ্রিয় মুখ। বিরতি, বিচ্ছেদ, নিজেকে নতুন করে তৈরি করা—সব মিলিয়ে তাঁর পথচলা বেশ উত্থান–পতনের। 

২০১৫ সালে সৌরভ চক্রবর্তীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেও ২০১৯ সালে তাদের সম্পর্কের ইতি ঘটে। সেই বছরই পরিচয় ঘটে দেবমাল্যর সঙ্গে। তারপর থেকে ধীরে ধীরে পাশে দাঁড়িয়েছে এক সহজ, নীরব, অ-গ্ল্যামারাস কিন্তু দৃঢ় সম্পর্ক। এবার সেই সম্পর্কই বাঁধন পরতে চলেছে শপথে, আচার–অনুষ্ঠানে, আনন্দের সানাইয়ে।


```