Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

রহস্যে মোড়া ‘রঙ্কিনী ভবন’! প্রথম ঝলকেই এক অন্য শিহরণ

 নতুন বছরের দোরগোড়ায় দাঁড়িয়ে নতুন ঘোষণা। আসছে জি ফাইভে সিরিজ ‘রঙ্কিনী ভবন’। গ্রামীণ বাংলার প্রত্যন্ত এক অন্দরে জমে থাকা অদ্ভুত সব রীতি, অশরীরী আতঙ্ক আর প্রজন্মের পর প্রজন্ম বয়ে আসা অন্ধকার ইতিকথার মাঝখানে দাঁড়িয়ে তৈরি হয়েছে এই মনস্তাত্ত্বিক থ্রিলার। 

রহস্যে মোড়া ‘রঙ্কিনী ভবন’! প্রথম ঝলকেই এক অন্য শিহরণ

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 10 December 2025 12:12

দ্য ওয়াল ব্যুরো: নতুন বছরের দোরগোড়ায় দাঁড়িয়ে নতুন ঘোষণা। আসছে জি ফাইভে সিরিজ ‘রঙ্কিনী ভবন’। গ্রামীণ বাংলার প্রত্যন্ত এক অন্দরে জমে থাকা অদ্ভুত সব রীতি, অশরীরী আতঙ্ক আর প্রজন্মের পর প্রজন্ম বয়ে আসা অন্ধকার ইতিকথার মাঝখানে দাঁড়িয়ে তৈরি হয়েছে এই মনস্তাত্ত্বিক থ্রিলার।

প্ল্যাটফর্মের প্রকাশিত প্রথম ঝলক—সময়ের গভীরে আটকে থাকা এক বাড়ি, যেখানে মৃত্যু যেন দৈনন্দিনতার সঙ্গে মিশে আছে, আর সেখানেই পা রাখে নববধূ।

অভ্রজিৎ সেন পরিচালিত এই সিরিজের কেন্দ্রে রয়েছে এক তরুণী—বিয়ের পরই যিনি মুখোমুখি হন শ্বশুরবাড়ির বহুদিনের লুকোনো রক্তাক্ত রহস্যের। 


সিরিজটির নায়িকা জ্যোতিকা চরিত্রে শ্যামৌপ্তি এবং আদিত্যনাথের ভূমিকায় গৌরব রায় চৌধুরী—দু’জনেই এই সিরিজের মাধ্যমে ওটিটিতে পা রাখছেন। পদ্মাবতীর চরিত্রে রয়েছেন বিদিপ্তা চক্রবর্তী, যাঁর সংযোজন রঙ্কিনী পরিবারের আবহে আনে জটিল আবেগের নতুন স্তর। আরও রয়েছেন আভেরি সিংহ রায় (বল্লরী), সিদ্ধার্থ ঘোষ (শিবনাথ), অনিরুদ্ধ গুপ্ত (রুদ্রনাথ), ইশানি সেনগুপ্ত (কমলিনী) এবং সুহোত্র মুখোপাধ্যায় (মানস মাহাতো)।

বাংলা জি ফাইভের বিজনেস হেড রুশা ব্যানার্জি জানান, বাংলা ভাষার দর্শকদের সামনে বাঙালি সংস্কৃতির গভীর অনুভূতি ও ঐতিহ্যের ভিতর থেকে উঠে আসা গল্প হাজির করার প্রতিশ্রুতি আরও দৃঢ় করছে প্ল্যাটফর্মটি। তিনি বলেন, আমরা বরাবরই চেয়েছি বাঙালির গল্প বলার ভঙ্গিকে নতুন মাত্রায় নিয়ে যেতে—যেখানে সৃজনশীলতা, স্বকীয়তা এবং আধুনিকতার মেলবন্ধন ঘটবে। ‘রঙ্কিনী ভবন’-এর মতো প্রযোজনা সেই প্রয়াসেরই অংশ—যা আগামী দিনে মনস্তাত্ত্বিক থ্রিলার ঘরানায় নতুন সংজ্ঞা লিখতে পারে।

বেশ কিছু ঝলক প্রকাশ্যে আসবে, আর তার মধ্যেই ধীরে ধীরে বাড়বে রহস্যমোড়ক ‘রঙ্কিনী ভবন’-কে ঘিরে উত্তেজনা। বছরের অন্যতম আকর্ষণীয় অরিজিনাল ড্রামা হয়ে ওঠার প্রতিশ্রুতি নিয়ে অপেক্ষায় রাখছে এই সিরিজ।


```