Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

চুপিসারে টলিপাড়ায় সমকামী বিয়ে, ১০০ জন আমন্ত্রিত! ছবি তোলায় ছিল নিষেধাজ্ঞা

নিজেদের ছবিও সামাজিক মাধ্যমে প্রকাশ করেননি ও নবদম্পতি। আর পাঁচ জন জানুক, তা তাঁরা চান না। কারণ একটাই, সমাজের নীতিপুলিশি আর অকারণ ট্রোলিং।

চুপিসারে টলিপাড়ায় সমকামী বিয়ে, ১০০ জন আমন্ত্রিত! ছবি তোলায় ছিল নিষেধাজ্ঞা

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 14 December 2025 20:47

দ্য ওয়াল ব্যুরো: চুপিসারেই টলিপাড়ায় অনুষ্ঠিত হয়ে গেল লেসবিয়ান ম্যারেজ। অর্থাৎ সমকামী বিয়ে। ছিমছাম ভাবেই এক হল দুই মন, এক হলেন টেলিপাড়ার দুই চেনা মুখ। বিয়েতে হাজির ছিলেন টলি-টেলি পাড়ার 'গুলাব গ্যাং'য়ের চেনা মুখরা। হাজির ছিলেন সদ্য বিতর্কে জড়ানো এক অভিনেত্রীও। আমন্ত্রিত ছিলেন ১০০ জনের কাছাকাছি। যদিও সেই ছিমছাম বিয়েতে ছবি তোলার অনুমতি ছিল না।

নিজেদের ছবিও সামাজিক মাধ্যমে প্রকাশ করেননি ও নবদম্পতি। আর পাঁচ জন জানুক, তা তাঁরা চান না। কারণ একটাই, সমাজের নীতিপুলিশি আর অকারণ ট্রোলিং। সমকামী প্রেম বা বিয়ে নিয়ে এখনও ট্যাবু রয়েছে সমাজে। সাধারণ মানুষের চোখে তা 'সাধারণ' ঘটনা নয়। সেই কারণেই এই অতি গোপনীয়তা। জানা যাচ্ছে, ওই বিয়েতে হাজির ছিলেন টলিপাড়ার আরও লেসবিয়ান কাপল, জনপ্রিয় লেখিকা-পরিচালক সহ আরও অনেকেই।

 

নবদম্পতি দু'জনেই চেনা মুখ। মূলত ধারাবাহিকেই দেখা যায় তাঁদের। একজন এই মুহূর্তে এক জনপ্রিয় অথচ বিতর্কিত ধারাবাহিকের অন্যতম মূল পার্শ্বচরিত্রে অভিনয় করছেন। অন্যদিকে আর একজন পেশাগত দিক দিয়ে মডেল। অভিনয়ও করেছেন কিছু। তবে ছাপ ফেলার মতো নয়। এর আগে স্টার জলসা, সান বাংলার বেশ কিছু প্রজেক্টে দেখা গিয়েছে তাঁকে। দেখা গিয়েছে, জনপ্রিয় ফ্যাশন ম্যাগাজিনের কভার ছবিতে।

সে যাই হোক, ভালবাসায় ভাল আছেন তাঁরা। আছেন বন্ধুবান্ধব পরিজন নিয়ে। আগামী দিনে তাঁরা এই সম্পর্ককে সামনে আনবেন কিনা তা একেবারেই তাঁদের ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে নতুন এই জুটির জন্য রইল একরাশ শুভেচ্ছা।


```