সূত্রের খবর, দেবলীনা তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে সোনারপুর থানায় বধূ নির্যাতনের লিখিত অভিযোগ করেন । ভারতীয় দণ্ডবিধির ৪৯৮এ ধারায় দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রাথমিক তদন্ত শুরু করেছে।

শেষ আপডেট: 16 February 2026 13:20
দ্য ওয়াল ব্যুরো: টলিউডের গায়িকা দেবলীনা নন্দী-র ব্যক্তিজীবন নিয়ে গত কয়েক মাস ধরেই নানা গুঞ্জন শোনা যাচ্ছিল। স্বামী প্রবাহ নন্দী-র সঙ্গে তাঁর সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছে, এমন ইঙ্গিত মিলছিল নানা সূত্রে। এবার সেই টানাপোড়েন আইনি পথে গড়াল।
বধূ নির্যাতনের মামলা?
সূত্রের খবর, দেবলীনা তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে সোনারপুর থানায় বধূ নির্যাতনের লিখিত অভিযোগ করেন । ভারতীয় দণ্ডবিধির ৪৯৮এ ধারায় দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রাথমিক তদন্ত শুরু করেছে। নোটিস পাঠানোর পর প্রবাহ ও তাঁর পরিবারের সদস্যরা থানায় গিয়ে তদন্তে সহযোগিতা করেছেন বলেও খবর। আপাতত কেউ গ্রেফতার হননি।
বিবাহ বিচ্ছেদ হচ্ছে?
এরই মধ্যে দেবলীনা নতুন একটি ফ্ল্যাটে উঠেছেন। ঘনিষ্ঠদের মতে, আলাদা থাকার সিদ্ধান্ত নেওয়ার পরই তাঁর জীবনে এই নতুন অধ্যায়ের সূচনা। কাজেও ফিরেছে। সোশ্যাল মিডিয়ায় তাঁর সাম্প্রতিক উপস্থিতিতেও এই বদলের ইঙ্গিত মিলেছে। সিঁথিতে সিঁদুর না থাকা নিয়ে অনুরাগীদের মধ্যে প্রশ্ন উঠেছে সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে। যদিও আনুষ্ঠানিক বিচ্ছেদের মামলা এখনও হয়নি।
পরিস্থিতি যে পথে এগোচ্ছে, তাতে আপাতত পৃথক পথেই হাঁটতে চলেছেন দেবলীনা ও প্রবাহ তা একপ্রকার স্পষ্ট। তবে আইনি প্রক্রিয়ার পরবর্তী ধাপেই স্পষ্ট হবে এই সম্পর্কের ভবিষ্যৎ। যদিও এই নিয়ে প্রকাশ্যে কিছু বলতে নারাজ দেবলীনা। তাঁর কথায় কিংবা তাঁর ভ্লগে চোখ রাখলে একটা বিষয় স্পষ্ট যে এই নতুন গল্পে প্রবাহ নেই। তবে অনেকেই অনুমান করছেন সময়ের সঙ্গে সঙ্গে হয়তো আবার সব ঠিক হয়ে যাবে।