মায়ের প্রয়াণের সময় শিল্পী রাজ্যের বাইরে, শিলচরে একটি সঙ্গীত অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। আকস্মিক এই দুঃসংবাদ পাওয়ার পরই তিনি অনুষ্ঠান বাতিল করে দ্রুত কলকাতায় ফেরার ব্যবস্থা করেন। পরিবার সূত্রে খবর, আজই শেষকৃত্যের আয়োজন করা হয়েছে।

শেষ আপডেট: 16 February 2026 11:25
দ্য ওয়াল ব্যুরো: সোমবার সকালে মিলল শোকের খবর। প্রয়াত প্রখ্যাত সরোদশিল্পী তেজেন্দ্র নারায়ণ (Tejendra Narayan Majumdar) মজুমদার-এর মা রেখা মজুমদার (Rekha Majumdar)। সোমবার ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২। দীর্ঘদিন ধরে বয়সজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি।
মায়ের প্রয়াণের সময় শিল্পী রাজ্যের বাইরে, শিলচরে একটি সঙ্গীত অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। আকস্মিক এই দুঃসংবাদ পাওয়ার পরই তিনি অনুষ্ঠান বাতিল করে দ্রুত কলকাতায় ফেরার ব্যবস্থা করেন। পরিবার সূত্রে খবর, আজই শেষকৃত্যের আয়োজন করা হয়েছে।
মায়ের প্রয়াণে শোকস্তব্ধ শিল্পী। সরাসরি কথা বলতে না পারলেও সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, জীবনের প্রতিটি সাফল্যের পিছনে তাঁর মায়ের অবদান অনস্বীকার্য। মায়ের শিক্ষা, মূল্যবোধ ও আশীর্বাদই তাঁকে আজকের জায়গায় পৌঁছে দিয়েছে বলে উল্লেখ করেন তিনি। একই সঙ্গে সকলের কাছে মায়ের আত্মার শান্তির জন্য প্রার্থনার আবেদনও জানিয়েছেন।
খবর ছড়িয়ে পড়তেই একে একে অনেকেই পরিবারের সদস্যরা আসতে শুরু করেছেন। শিল্পী মহলের অনেকেই যোগাযোগ করেছেন তেজেন্দ্র নারায়ণ মজুমদারের সঙ্গে। সকলেই পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছেন।