Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই-এর আইনজীবীকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, দিল্লিতে চাঞ্চল্য

দিল্লির ইন্টার স্টেট বাস টার্মিনালের কাছে গাড়িতে থাকা অবস্থায় গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের এক আইনজীবীকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় দুষ্কৃতীরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

 

গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই-এর আইনজীবীকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, দিল্লিতে চাঞ্চল্য

ফাইল চিত্র

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 24 February 2026 23:47

দ্য ওয়াল ব্যুরো: গাড়িতে করে যাচ্ছিলেন কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই-এর (Lawrence Bishnoi) এক আইনজীবী। আচমকাই দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি (Delhi firing) চালায়। মঙ্গলবার রাতে রাজধানী দিল্লি-র ইন্টার স্টেট বাস টার্মিনালের কাছে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীদের মতে, ঘটনাটি এতটাই আকস্মিক ছিল যে আশপাশের এলাকায় মুহূর্তের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়। গুলির শব্দে স্থানীয়রা দিশেহারা হয়ে পড়েন। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ইতিমধ্যেই এই হামলার তদন্ত শুরু হয়েছে। হামলার নেপথ্যে কারা রয়েছে এবং কী উদ্দেশ্যে এই গুলি চালানো হল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এলাকায় নিরাপত্তাও জোরদার করা হয়েছে।

এদিকে, চলতি মাসের শুরুতে একটি যাচাই-না-হওয়া অডিও ক্লিপ প্রকাশ্যে আসে, যেখানে নিজেকে বিষ্ণোই গ্যাংয়ের সদস্য ‘হ্যারি’ বলে দাবি করা এক ব্যক্তি রণবীর ও রোহিতের নাম উল্লেখ করে হুমকি দেয়। অডিওতে শোনা যায়, “রণবীর সিং, তোমার সঙ্গে এমন ব্যবহার করা হবে যা তোমার সাত পুরুষ মনে রাখবে। তুমি খুব জ্ঞান দিতে ভালোবাসো, মানুষকে থানায় অভিযোগ করতে বলো। ঠিক আছে, তুমি অভিযোগ করেছ, কোনও সমস্যা নেই।”

বার্তায় আরও বলা হয়, “মন দিয়ে শোনো, তোমার প্রতিটি ম্যানেজার ও কর্মীর সম্পূর্ণ তথ্য আমাদের কাছে আছে। তারা কোথায় থাকে, কখন অফিসে যায়, কখন ফেরে, তাদের পরিবার কোথায় থাকে। তোমাকে সরাসরি কিছু বলব না। তোমার অধীনে যারা কাজ করে, তাদের নিশানা করা শুরু করব। তখন তোমার মগজ খুলবে। সময় থাকতে লাইনে চলে এসো।” হিন্দি চলচ্চিত্র জগতের প্রতিও সতর্কবার্তা দেওয়া হয়। গ্যাংয়ের ফোন বা বার্তা উপেক্ষা করলে পরিণতি ভোগ করতে হবে।

উল্লেখ্য, ‘হ্যারি বক্সার’-এর নাম এর আগেও সামনে এসেছে। গত বছর কানাডায় কৌতুক অভিনেতা কপিল শর্মার (Kapil Sharma) মালিকানাধীন এক ক্যাফেতে গুলি চলার ঘটনার পর একটি বার্তায় দায় স্বীকার ও বলিউডের একাধিক ব্যক্তিকে হুমকি দেওয়া হয়েছিল। সেই অডিওতে অভিনেতা সলমন খানের (Salman Khan) সঙ্গে কাজ করা ব্যক্তিদেরও টার্গেট করার হুঁশিয়ারি দেওয়া হয়। এ পর্যন্ত রণবীর সিং বা রোহিত শেঠির তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।
 


```