Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

সাহেব চট্টোপাধ্যায়ের আবাসনে আগুন, ঘটনাস্থলে দমকলের ৩ ইঞ্জিন

মঙ্গলবার বিকেলে এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। ওই আবাসনেই বসবাস করেন টলিউড অভিনেতা সাহেব চট্টোপাধ্যায় (Saheb Chatterjee)। এদিন বিকেলের দিকে আচমকা পোড়া গন্ধ টের পেয়ে বাসিন্দারা সতর্ক হন। 

সাহেব চট্টোপাধ্যায়ের আবাসনে আগুন, ঘটনাস্থলে দমকলের ৩ ইঞ্জিন

জয়িতা চন্দ্র

শেষ আপডেট: 24 February 2026 17:05

দ্য ওয়াল ব্যুরো: আবারও শহর কলকাতায় আগুন। এবার দক্ষিণ কলকাতার সাদার্ন অ্যাভিনিউ-এর আনন্দ বহুতলে আচমকা আগুন লাগায় চাঞ্চল্য ছড়ায়। মঙ্গলবার বিকেলে এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। ওই আবাসনেই বসবাস করেন টলিউড অভিনেতা সাহেব চট্টোপাধ্যায় (Saheb Chatterjee)। এদিন বিকেলের দিকে আচমকা পোড়া গন্ধ টের পেয়ে বাসিন্দারা সতর্ক হন। কিছুক্ষণের মধ্যেই ধোঁয়া দেখতে পেয়ে সবাই দ্রুত ফ্ল্যাট ছেড়ে নীচে নেমে আসেন।

খবর পেয়ে দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। তৎপরতার জেরে অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কোনও হতাহতের ঘটনা ঘটেনি। আবাসনের বাসিন্দাদের পাশাপাশি পোষ্য প্রাণীদেরও নিরাপদে বাইরে সরিয়ে নেওয়া হয়।

কী কারণে আগুন লাগল, তা এখনও নিশ্চিত নয়। শর্ট সার্কিট নাকি অন্য কোনও কারণে এই অগ্নিকাণ্ড, তা খতিয়ে দেখছে দমকল কর্তৃপক্ষ। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও স্পষ্ট নয়।

সম্প্রতি একাধিক আবাসনে অগ্নিকাণ্ড

উল্লেখ্য, চলতি মাসে টলিপাড়ার একাধিক তারকার আবাসনে আগুন লাগার ঘটনা সামনে এসেছে। সম্প্রতি বাইপাস সংলগ্ন একটি বিলাসবহুল আবাসনে অগ্নিকাণ্ড ঘটে, যেখানে থাকেন অভিনেত্রী পায়েল সরকারলহমা ভট্টাচার্য। তার আগে আগুন লাগে যশ দাশগুপ্তনুসরত জাহান-এর আবাসনেও।

পরপর এমন ঘটনায় স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ছে আবাসিকদের মধ্যে। যদিও এদিন বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে, তবু নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।


```