নাবালিকা জেনেও কীভাবে বিয়ে দেওয়া হল এবং জাল নথির নেপথ্যে কারা রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। মোনালিসার পরিবার এই বিষয়ে কী বলছে, তাও জানার চেষ্টা করা হচ্ছে।

গত ১১ মার্চ কেরলের একটি মন্দিরে ফরমান ও মোনালিসার বিয়ে হয়
শেষ আপডেট: 10 April 2026 16:27
দ্য ওয়াল ব্যুরো: এক মাস আগেই হঠাৎ ভিন ধর্মের প্রেমিককে বিয়ে (Monalisa Farman marriage) করে প্রচারের আলোয় এসেছিলেন 'মহাকুম্ভ ভাইরাল গার্ল' মোনালিসা। সেই মোনালিসাই ফের খবরের শিরোনামে। তবে এবার কোনও ভিডিও বা অভিনয়ের জন্য নয়, বরং তাঁর বিয়ে সংক্রান্ত আইনি জটিলতার কারণে।
তদন্তের (viral girl Monalisa age investigation) পর পুলিশ জানিয়েছে, মোনালিসা আসলে নাবালিকা (Kumbh viral girl Monalisa minor)। এই অভিযোগেই তাঁর স্বামী ফরমানের বিরুদ্ধে পকসো (POCSO) আইনে মামলা রুজু করেছে মধ্যপ্রদেশের খারগোন পুলিশ (Kumbh viral girl Monalisa minor POCSO case)
গত ১১ মার্চ কেরলের একটি মন্দিরে ফরমান ও মোনালিসার বিয়ে হয়। ভিনধর্মী এই বিয়ে নিয়ে দেশজুড়ে শোরগোল পড়ে গিয়েছিল। কিন্তু ন্যাশনাল কমিশন ফর শিডিউলড ট্রাইব (NCST)-এর তদন্তে উঠে এসেছে বিস্ফোরক তথ্য। হাসপাতালের নথি অনুযায়ী, মোনালিসার জন্ম ২০০৯ সালের ৩০ ডিসেম্বর। অর্থাৎ বিয়ের সময় তাঁর বয়স ছিল মাত্র ১৬ বছর ২ মাস ১২ দিন। ভারতের আইন অনুযায়ী যা দণ্ডনীয় অপরাধ।
মোনালিসা পারধি জনজাতি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। তাঁর স্বামীর বিরুদ্ধে কেবল পকসো নয়, ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-র একাধিক ধারা এবং তফসিলি জাতি ও উপজাতি (অত্যাচার প্রতিরোধ) আইনেও মামলা হয়েছে। তদন্তে জানা গেছে, কেরলের মৈনার দেবা মন্দিরে বিয়ে করার সময় তাঁরা পরিচয়পত্র দেখিয়েছিলেন। তবে বিয়ের রেজিস্ট্রেশনের জন্য যে জন্ম শংসাপত্রটি গ্রাম পঞ্চায়েত অফিসে জমা দেওয়া হয়েছিল, তা আদতে জাল ছিল বলেই দাবি তদন্তকারীদের।
কুম্ভ মেলার ভিড়ে রুদ্রাক্ষের মালা বিক্রি করছিল মোনালিসা। সেই সময় একজন কন্টেন্ট ক্রিয়েটর তাঁর ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করতেই রাতারাতি ভাগ্য বদলে যায় তার। কয়েক মিলিয়নের ওপর ভিউ আর হাজার হাজার অনুরাগী তৈরি হয় তাঁর। কিন্তু সেই আকাশছোঁয়া জনপ্রিয়তার মাঝেই ফরমানের সঙ্গে তাঁর বিয়ের খবরে বিতর্ক শুরু হয়।
নাবালিকা জেনেও কীভাবে বিয়ে দেওয়া হল এবং জাল নথির নেপথ্যে কারা রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। মোনালিসার পরিবার এই বিষয়ে কী বলছে, তাও জানার চেষ্টা করা হচ্ছে।