Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

গ্রাম চিকিৎসালয়ের স্পেশাল স্ক্রিনিংয়ে একসঙ্গে ধরা দিলেন কঙ্কনা-আমোল, প্রেম করছেন? যা বললেন যুগল

যদিও এই সম্পর্কের বিষয়ে এখনও কেউই আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি, তবে কিছুদিন আগে সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে আমোল পরাশর ইঙ্গিত দিয়েছিলেন, তিনি একটি 'কমিটেড' রিলেশনশিপে রয়েছেন।

গ্রাম চিকিৎসালয়ের স্পেশাল স্ক্রিনিংয়ে একসঙ্গে ধরা দিলেন কঙ্কনা-আমোল, প্রেম করছেন? যা বললেন যুগল

কঙ্কনা-আমোল

শেষ আপডেট: 15 May 2025 12:48

দ্য ওয়াল ব্যুরো: বেশ কিছুদিন ধরেই বলিউডে গুঞ্জন চলছে, শোনা যাচ্ছে প্রেমে পড়েছেন অভিনেত্রী কঙ্কনা সেন শর্মা। সম্পর্কে রয়েছেন অভিনেতা আমোল পরাশরের সঙ্গে। দু’জনেই এ নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন এতদিন। তবে গতরাতে তাঁরা যেন নিজেরাই সে গুঞ্জনে সিলমোহর দিলেন। একসঙ্গে প্রথমবার ধরা দিলেন ক্যামেরায়।  

মুম্বইয়ের খার এলাকায় এক্সেল এন্টারটেইনমেন্টের অফিসের সামনে দেখা যায় কঙ্কনা এবং আমোলকে। উপলক্ষ ছিল আমোল পরাশরের সদ্য মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ গ্রাম চিকিৎসালয়ের স্পেশাল স্ক্রিনিং। দু’জনেই ক্যামেরার সামনে হাসিমুখে পোজ দেন, আর সেই মুহূর্ত দ্রুত ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।

ইভেন্টে কঙ্কনা পরেছিলেন ধূসর রঙের একটি পাওয়ার স্যুট, একেবারে ‘বস লেডি’ লুকে ধরা দেন। অন্যদিকে আমোল পরেছিলেন সাদা শার্টের ওপর নীল ব্লেজার। যুগল হিসেবে তাঁদের উপস্থিতি নজর কাড়ে সকলের।

যদিও এই সম্পর্কের বিষয়ে এখনও কেউই আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি, তবে কিছুদিন আগে সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে আমোল পরাশর ইঙ্গিত দিয়েছিলেন, তিনি একটি 'কমিটেড' রিলেশনশিপে রয়েছেন। নাম না নিয়েই তিনি বলেছিলেন, 'আমাকে কিছু আটকে রাখেনি। তবে, এটাও ঠিক আমি এমন কোনও কারণ দেখিনি যা  এটা প্রকাশ্যে আনার জন্য যথেষ্ট জরুরি করে তোলে।'

তিনি আরও যোগ করেন, 'বাস্তব সম্পর্কের একটা পবিত্রতা থাকে। সেগুলো যতটা সম্ভব ব্যক্তিগত রাখাই ভাল।'

বিনোদন জগতের প্রচার-ভিত্তিক সম্পর্কের বিষয়ে কথা বলতে গিয়ে আমোল সাক্ষাৎকারে বলেছিলেন, 'এখানে অনেক সময় সম্পর্ক না থাকলেও চালানো হয়... পিআররা আমায় আগেও এইরকম সাজেশন দিয়েছেন। বলেছেন, কিছু একটা চালিয়ে দিই। আমি চাই মানুষ আমার কাজ নিয়ে কথা বলুক। কিছু প্রকাশ করতে হলে আমি সেটা আমার কাজের মাধ্যমেই করব।'

কঙ্কনার নাম না নিয়েই তিনি বলেন, 'আমরা কাউকে লুকোচ্ছি না। পার্টিতে যাই, লোকজন জানে। কিন্তু মিডিয়ায় আলাদা করে কিছু দেওয়ার প্রয়োজন অনুভব করিনি। আমাদের সেটা দরকারও পড়েনি।'

প্রসঙ্গত, কঙ্কনা সেন শর্মা ও আমোল পরাশর একসঙ্গে অভিনয় করেছিলেন ২০১৯ সালের ছবি ডলি কিটি এবং ওয়ো চমকতে সিতারে-তে। কঙ্কনা রণবীর শোরেকে বিয়ে করেছিলেন ২০১৫ সালে। তাঁরা আলাদা হয়ে যান পরে এবং ২০২০ সালে তাঁদের আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ হয়।


```