Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

অবসরের পরদিনই বৃন্দাবনে প্রেমানন্দ প্রভুর শরণে সস্ত্রীক বিরাট, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

সোমবার টেস্ট ক্রিকেট থেকে আচমকা অবসর (Virat Kohli Retirement) নিয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। সোমবার সকালের শুরুতেই এমন খবরে তাজ্জব গোটা ক্রিকেট দুনিয়া। 

অবসরের পরদিনই বৃন্দাবনে প্রেমানন্দ প্রভুর শরণে সস্ত্রীক বিরাট, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

ফাইল চিত্র

শেষ আপডেট: 13 May 2025 15:18

দ্য ওয়াল ব্যুরো: সোমবার তামাম ক্রিকেটবিশ্বকে চমকে দিয়ে টেস্ট থেকে অবসর ঘোষণা করেছেন বিরাট কোহলি (Virat Kohli)। আজ, মঙ্গলবার, বিদায়ী ক্রিকেটারকে সস্ত্রীক দেখা গেল বৃন্দাবনে (Vrindavan)। সোশ্যাল মিডিয়ায় অনুষ্কা শর্মা (Anushka Sharma) ও বিরাটের এই ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে।

প্রসঙ্গত, কোহলির বৃন্দাবন ভ্রমণ এই প্রথম নয়। এর আগেও দেশের পবিত্র ধামে গিয়েছেন তিনি। গন্তব্য শ্রী প্রেমানন্দ গোবিন্দ শরণজি মহারাজের আশ্রম।  সেখানে নামগান, ভজন-কীর্তন শুনতে মাঝেমধ্যে হাজির হতেন বিরুষ্কা। অবসরের পর চারদিক যখন চর্চা, জল্পনা আর বিতর্কে গুঞ্জরিত, তখন শান্তির খোঁজে প্রেমানন্দ প্রভুর শরণাপন্ন হলেন তাঁরা।

এএনআইয়ের তরফে শেয়ার করা ভিডিওতে দেখা যায় লোকাল ক্যাবে চড়ে আশ্রমে ঢুকছেন বিরাট, অনুষ্কা। পরনে সাদা পোশাক, মুখে মাস্ক।

দেখুন ভিডিও:

#WATCH | #ViratKohli and Anushka Sharma arrive at Uttar Pradesh's Vrindavan pic.twitter.com/u6rI5EGLMn

— ANI (@ANI) May 13, 2025

প্রসঙ্গত, সোমবার টেস্ট ক্রিকেট থেকে আচমকা অবসর (Virat Kohli Retirement) নিয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। সোমবার সকালের শুরুতেই এমন খবরে তাজ্জব গোটা ক্রিকেট দুনিয়া। একইসঙ্গে বিস্ময়কর ও অপ্রত্যাশিত এই ঘোষণা। সাম্প্রতিক ফর্ম নিয়ে কাটাছেঁড়া চলছিল ঠিকই। কিন্তু যেভাবে চ্যাম্পিয়নস ট্রফিতে (Champions Trophy) রান পেয়েছেন, আইপিএলে (IPL) দুর্দান্ত খেলে চলেছেন, তাতে লাল বলের ক্রিকেট, যা বিরাটের প্রিয়তমও বটে, সেখান থেকে কেন হঠাৎ করে সরে গেলেন তিনি, সেই নিয়ে শুরু হয়েছে জল্পনা। তবে কি টিম ম্যানেজমেন্টই প্রকারান্তরে বিরাটকে সরে যেতে বাধ্য করেছেন? স্বেচ্ছায় এভাবে চলে যাওয়ার কোনও পরিকল্পনাই কি তাহলে ছিল না? এই দুই প্রশ্নেই উঠতে শুরু করেছে যাবতীয় বিতর্ক।


```