সেলুলয়েড ও বাইশগজের মধ্যে সখ্য বহুদিনের। মনসুর আলি খান-শর্মিলা ঠাকুর, বিরাট কোহলি-অনুষ্কা শর্মা- তালিকাটা লম্বা। সম্প্রতি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বিরাট।

কে সেই ক্রিকেটার?
শেষ আপডেট: 14 May 2025 18:17
দ্য ওয়াল ব্যুরো: সেলুলয়েড ও বাইশগজের মধ্যে সখ্য বহুদিনের। মনসুর আলি খান-শর্মিলা ঠাকুর, বিরাট কোহলি-অনুষ্কা শর্মা- তালিকাটা লম্বা। সম্প্রতি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বিরাট। স্ত্রী অনুষ্কাকে নিয়ে ছুটেছেন বৃন্দাবন, শান্তির খোঁজে। তবে জানেন কি, বাইশ গজের গসিপ বলে বিরাটের আগে নাকি আর এক ভারতীয় ক্রিকেটারের সঙ্গে সম্পর্কে ছিলেন অনুষ্কা! যদিও সেই সম্পর্ক বেশিদিন স্থায়ী হয়নি।
সেই ক্রিকেটার আর কেউ নন, সুরেশ রায়না! বলিপাড়ার অলিগলি বলে, কেরিয়ার শুরুতে নাকি সুরেশের সঙ্গে প্রেম হয় অনুষ্কার। লন্ডনে অনুষ্কা গিয়েছিলেন শুটিংয়ে। ওদিকে রায়না গিয়েছিলেন ভারতের হয়ে খেলতে। সেখানেই প্রথম দেখা যা নাকি গড়ায় প্রেমে। এই নিয়ে সে সময় সংবাদমাধ্যমের প্রশ্নের মুখোমুখিও হতে দেখা গিয়েছিল সুরেশকে। তিনি যদিও সমস্ত অভিযোগই অস্বীকার করেছিলেন।
বলেছিলেন, "আমি শুনেছি। শুনে ভীষণ অবাক হয়ে গিয়েছি। আমি অস্বীকার করছি না যে অনুষ্কার সঙ্গে আমার লন্ডনে দেখা হয়েছে। ও খেলা দেখতে এসেছিল। আমি খেলছিলাম। ব্যস, এই টুকুই। আমি তো অনুষ্কাকে ঠিকমতো চিনিও না।" সুরেশ এও বলেন, হিরোইন নয়, বএরং মধ্যবিত্ত ঘরের সাধারণ মেয়েই স্ত্রী হিসেবে পছন্দ তাঁর। তিনি যোগ করেছিলেন, "ঘরোয়া মেয়েই আমার পছন্দ, যে আমাকে ও আমার পরিবারকে বুঝত পারবে। আমাদের ক্রিকেটারদের জীবনে দুঃখ বেশি, সুখ কম। তাই আমার সহধর্মিণীকে বুদ্ধিমতী হতে হবে, আমার পাশে থাকতে হবে।"
তবে ২০১৩ সালে এই রায়নকেই যখন প্রিয় অভিনেত্রী কে জানতে চাওয়া হয়, তিনি অনুষ্কার নাম নিয়ে বলেন, "নয়ি বান্দি আচ্ছি হ্যায়"। অর্থাৎ নতুন মেয়েটি বেশ ভাল। ২০১৫ সালে প্রিয়াঙ্কা চৌধুরীকে বিয়ে করেন সুরেশ। সেই বিয়েতে আমন্ত্রিত থাকা সত্ত্বেও দেখা যায়নি অনুষ্কা বা বিরাটকে। অন্যদিকে তাঁর কিছু বছর পর বিয়ে করেন বিরাট-অনুষ্কাও। বর্তমানে দুই সন্তান নিয়ে তাঁরা বেশ খুশি।