Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সন্দীপ্তা-স্বস্তিকা কেউ নন! জলসাকে টক্কর দিতে জি-বাংলার ‘রানি ভবানী’ কে?

নাটোরের এই বীরাঙ্গনার চরিত্রে স্টার জলসা বেছে নিয়েছে অভিনেত্রী রাজনন্দিনী পালকে। ইতিমধ্যেই সামনে এসেছে জলসার ভবানীর ঝলক। কিন্তু জি-বাংলা যেন মুখে কুলুপ এঁটেছে! 

সন্দীপ্তা-স্বস্তিকা কেউ নন! জলসাকে টক্কর দিতে জি-বাংলার ‘রানি ভবানী’ কে?

কে হচ্ছেন জি-বাংলার রানি ভবানী?

শেষ আপডেট: 14 May 2025 16:19

দ্য ওয়াল ব্যুরো: ইতিহাস ফিরে ফিরে আসে। ধারাবাহিকের প্লটও! বিগত বেশ কিছু দিন ধরেই টলিপাড়ায় জোর চর্চা। 'কাদম্বিনী' স্মৃতি উস্কে দিয়ে জি বাংলা ও স্টার জলসা-- এই দুই চ্যানেলেই আসছে রানী ভবানীকে নিয়ে ধারাবাহিক। 

নাটোরের এই বীরাঙ্গনার চরিত্রে স্টার জলসা বেছে নিয়েছে অভিনেত্রী রাজনন্দিনী পালকে। ইতিমধ্যেই সামনে এসেছে জলসার ভবানীর ঝলক। কিন্তু জি-বাংলা যেন মুখে কুলুপ এঁটেছে! কে হবে ওই চ্যানেলের ভবানী তা নিয়ে চলছে জল্পনা। নিত্যদিনই সামনে আসছে একের পর এক নাম!

 

এই যেমন কিছুদিন আগেই শোনা গিয়েছিল স্বস্তিকা দত্তের নাম। যদিও সূত্র জানাচ্ছে, ভবানীর চরিত্রে তিনি অভিনয় করছেন না! এরপর উঠে আসে অভিনেত্রী সন্দীপ্তা সেনের নাম। এও শোনা যায়, সন্দীপ্তার নাকি লুকসেটও হয়েছে। তবে যাবতীয় জল্পনা-কল্পনাকে নস্যাৎ করে সন্দীপ্তা দ্য ওয়ালকে বলেন, "আমি করছি না। পিরিয়ড ধারাবাহিক এমনিতেই অনেক সময় ধরে হয়। এই মুহূর্তে সেই পরিমাণ সময় দেওয়ার অবস্থায় আমি নেই। কিছু দিন আগে শোনা গিয়েছিল আমি আর হানি বাফনা নাকি এক ধারাবাহিক করছি। যদিও সে খবরেরও কোনও প্রমাণ নেই।"

তবে কে হচ্ছেন জি-বাংলার রানি ভবানী? শোনা যাচ্ছে হদিশ নাকি চলছে। এও জানা যাচ্ছে, নতুন মুখ নয় বরং এত বড় এক চরিত্রের জন্য পুরনো চালেই আস্থা রাখছে প্রযোজনা সংস্থা। চূড়ান্ত কিছু হয়নি, তবে খোঁজ চলছেই। এও জানা যাচ্ছে, বিরাট বড় প্রজেক্ট হতে চলেছে এটি। ইন হাউজ প্রোডাকশন নয় এটি জি-বাংলার। যত দিন যাচ্ছে ততই যেন ধারাবাহিকটকে নিয়ে উত্তেজনা বাড়ছে সাধারণের মধ্যেও।

তবে সিঁদুরে মেঘ দেখছেন সিনেপ্রেমী সাধারণ মানুষও। কাদম্বিনীর ফলাফল বলে, একই বিষয় নিয়ে দুই ধারাবাহিক দুই প্রধান চ্যানেলে শুরু হওয়ায় আখেরে ক্ষতিই হয়েছে ব্যবসায়িক দিক দিয়ে। দুটি ধারাবাহিকের কোনওটাই টিআরপিতে উল্লেখযোগ্য ফলাফল পায়নি। এ ক্ষেত্রেও কি এমনটা হতে পারে? আশঙ্কা রয়েছে, কোনওভাবেই তা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।


```