Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ইরফান বলেছিল সোমবারে উপোস করবে, শিবের বার তো: স্ত্রী সুতপা

ইরফান বলেছিল সোমবারে উপোস করবে, শিবের বার তো: স্ত্রী সুতপা

ইসলাম ধর্মাবলম্বী হয়েও শিবের বারে উপোস করতে চেয়েছিলেন, এক সাক্ষাৎকারে জানিয়েছেন তাঁর বাঙালি স্ত্রী সুতপা শিকদার।

শেষ আপডেট: 13 May 2025 18:32

দ্য ওয়াল ব্যুরো: সালটা ছিল ২০২০। ক্যানসারে আচমকাই প্রয়াত হন ইরফান খান। জনদরদী, সুঅভিনেতা হিসেবে পরিচিত ছিলেন ইরফান। শুধু তাই নয়, সব ধর্মের প্রতিই ছিল অগাধ শ্রদ্ধা। 

ইসলাম ধর্মাবলম্বী হয়েও শিবের বারে উপোস করতে চেয়েছিলেন, এক সাক্ষাৎকারে জানিয়েছেন তাঁর বাঙালি স্ত্রী সুতপা শিকদার।

 

সুতপার কথায়, "ইরফান কিছুতেই উপোস করতে পারত না। তবে শেষ দুই বছর ওর উপোস করতে খুব ইচ্ছে হত। একদিন বলল, সপ্তাহে একদিন উপোস করবই। এর পর বলল, 'সোমবার উপোস করব। শিবের বার তো'।"সুতপা আরও যোগ করেন, "ওর কাছে ধর্ম মানে ছিল আধ্যাত্মিকতা। রামকৃষ্ণ-বিবেকানন্দের বই থেকে শুরু করে মহাবীরা, ওশো...সব ধর্মগ্রন্থই মন দিয়ে পড়ত ও।"

১৯৯৫ সালে বিয়ে করেন সুতপা ও ইরফান। ১৯৯৮ সালে জন্ম নেয় তাঁদের প্রথম সন্তান বাবিল। ইরফানের সঙ্গে বিয়ের পর ধর্ম পরিবর্তন করেননি সুতপা। তিনি মনে করেন, নিজেই নিজের মতো করে এক ধর্ম পালন করতেন ইরফান। তাঁর স্ত্রীর থেকেই জানা যায়, ছবির দুনিয়া ছেড়ে দেওয়ার কথাও ভাবছিলেন তিনি। যদিও সে সব ইচ্ছে পূর্ণ হওয়ার আগেই মারা যান তিনি। তবু বলিউড সহ অন্যান্য ফিল জগৎকে নিজের অভিনয়ের মারফৎ পূর্ণ করেছেন তিনি। ইরফান ভোলবার নন।  


```