Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

‘মেট্রো ইন দিনো’র প্রোমোশনে আদর করে নিজের কাছে টানলেন কঙ্কনা, লজ্জায় লাল পঙ্কজ

২০০৭ সালে মুক্তি পেয়েছিল অনুরাগ বসু পরিচালিত ‘লাইফ ইন এ মেট্রো’। শহুরে সম্পর্কের টানাপোড়েন, বাস্তব জীবনের জটিলতা আর মন ভাঙার গল্প বলার স্টাইলে ছবিটি দর্শকের মধ্যে তৈরি করেছিল আলাদা ছাপ। 

‘মেট্রো ইন দিনো’র প্রোমোশনে আদর করে নিজের কাছে টানলেন কঙ্কনা, লজ্জায় লাল পঙ্কজ

‘মেট্রো...ইন দিনো’

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 6 June 2025 16:54

দ্য ওয়াল ব্যুরো: ২০০৭ সালে মুক্তি পেয়েছিল অনুরাগ বসু পরিচালিত ‘লাইফ ইন এ মেট্রো’। শহুরে সম্পর্কের টানাপোড়েন, বাস্তব জীবনের জটিলতা আর মন ভাঙার গল্প বলার স্টাইলে ছবিটি দর্শকের মধ্যে তৈরি করেছিল আলাদা ছাপ। প্রায় দুই দশক পর আবার সেই আবহেই ফিরছেন পরিচালক। আসছে নতুন ছবি ‘মেট্রো...ইন দিনো’। একাধিক চরিত্র আর পরস্পর সম্পর্কিত গল্পের গাঁথুনি দিয়ে তৈরি এই ছবি। তাতে দেখা যাবে আধুনিক প্রেম, একাকিত্ব, টানাপোড়েন। বলিউডের একাধিক তারকা থাকছেন এই ছবিতে। ছবির ট্রেলার ইতিমধ্যেই নজর কেড়েছে দর্শকদের।

সম্প্রতি এই ছবির প্রচারের জন্য আয়োজিত এক অনুষ্ঠানে গিয়েছিলেন সারা আলী খান, আদিত্য রায় কাপুর, পঙ্কজ ত্রিপাঠী, কঙ্কনা সেন শর্মা, আলি ফজল, ফাতিমা সানা শেখ, নীনা গুপ্তা, অনুপম খের আর ছবির পরিচালক অনুরাগ বসু। কিন্তু সেখানে থাকা সবার নজর পড়ল পঙ্কজ-কঙ্কনার দিকে। কিন্তু কেন?

অনুষ্ঠান চলাকালীন মঞ্চে পঙ্কজ-কঙ্কনাকে আলাদাভাবে ছবি তুলতে বলা হয়। কিন্তু সব সময়ের মতো ছবির পোজ দিতে বা অভিনেত্রীদের সঙ্গে হাতে হাত রেখে, কিংবা কোমর জড়িয়ে ধরে ছবি তুলতে স্বাচ্ছন্দবোধ করেন না। সেটা হয় কঙ্কনা জানেন। ফলে পঙ্কজ যতই দূরে দূরে থাকুন না কেন, কঙ্কনা কিন্তু নিজের কাছে টেনে নিলেন অভিনেতাকে। প্রথমে হাত ধরে কাছে টানলেন। তারপরে আদর করে হাতটা জড়িয়ে ধরলেন। সঙ্গে সঙ্গে অভিনেতার মুখে হাসি চলে আসে।

সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। বহু মানুষ ভালবেসে অনেক কমেন্ট করেছেন। কেউ আবার কমেন্টে লিখিছেন, 'এদের দু'জনের উপর থেকে চোখ সরানোই দায় হয়ে গিয়েছে।' আরও একজন কমেন্টে লিখেছেন, 'আমি তো এই সিনেমার আশায় বসে আছি।' ছবি ৪ জুলাই মুক্তি পাবে।


```