Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এখনই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়ের

শেষ ছবিতে উত্তমদার অভিনয় খারাপ, 'ওগো বধূ সুন্দরী' হিট করে সহানুভূতির খাতিরে: দীপঙ্কর

 'ওগো বধূ সুন্দরী' দেখতে দেখতে বারবার 'মাইফেয়ার লেডি' র সঙ্গে তুলনা করে ফেলছিলাম। দুটো ছবির আকাশ আর পাতাল তফাত। 

শেষ ছবিতে উত্তমদার অভিনয় খারাপ, 'ওগো বধূ সুন্দরী' হিট করে সহানুভূতির খাতিরে: দীপঙ্কর

'ওগো বধূ সুন্দরী'

শেষ আপডেট: 6 June 2025 16:18

দ্য ওয়াল ব্যুরো: বাঙালির ম্যাটিনি আইডল উত্তমকুমার জীবনের শেষ শট দিয়েছিলেন 'ওগো বধূ সুন্দরী' ছবিতে। ১৯৮০ র ২৪ শে জুলাই উত্তমকুমারের মৃত্যুতে সারা বাংলার মানুষ চোখের জলে ভাসিয়ে দিয়েছিল। তারপরের বছর ১৯৮১তে রিলিজ করে উত্তমকুমার, সুমিত্রা মুখোপাধ্যায় ও মৌসুমী চট্টোপাধ্যায় অভিনীত ছবি 'ওগো বধূ সুন্দরী'। মৃত্যুর পর মহানায়ককে দেখতে দর্শকের ঢল নেমেছিল বাংলার প্রতিটি সিনেমাহলে। তবে দীপঙ্কর দে একবার এক সাক্ষাৎকারে বলেছিলেন 'শেষ ছবিতে উত্তমদার অভিনয় খুব খারাপ, 'ওগো বধূ সুন্দরী' হিট করেছিল সিমপ্যাথেটিক গ্রাউন্ডে।' 
উত্তম পরবর্তী যুগের সফল নায়ক ছিলেন দীপঙ্কর দে। অপর্ণা সেন, সুমিত্রা মুখোপাধ্যায়, রাজশ্রী বসু, মহুয়া রায়চৌধুরী একাধিক নায়িকার নায়ক ছিলেন দীপঙ্কর দে।

Ogo Bodhu Sundari (1981) - IMDb

দীপঙ্কর বলেছিলেন 'ইন্দিরা সিনেমাহলে দেখতে গিয়েছিলাম ছবিটা। উত্তমদার চলে যাওয়ার আবেগে বাঙালির আলাদা একটা সেন্টিমেন্ট ছিল। সুপারহিট ছবি। কিন্তু আমার অ্যাভারেজ লেগেছিল। ঠিক আছে। এরথেকে হাজার গুণ ভাল অভিনয় উত্তমদা আগের সব ছবিতে করেছেন। একদিকে পরিচালক সলিল দত্ত আর উত্তমদার শেষ ছবি বলেই দেখতে গিয়েছিলাম। বানিজ্যিক ছবির ফর্মূলাটা সলিল দত্ত জানতেন। যেটা অনেকেই পারে না। গান,নাচ সব মিলিয়ে হিট করেছিল 'ওগো বধূ সুন্দরী'। সলিল দার সেন্স অফ কমেডি খুব ভাল ছিল। 'ওগো বধূ সুন্দরী' দেখতে দেখতে বারবার 'মাইফেয়ার লেডি' র সঙ্গে তুলনা করে ফেলছিলাম। দুটো ছবির আকাশ আর পাতাল তফাত। সুমিত্রাকে বড্ড ওভার লেগেছিল। মলিনা দেবী, সাবিত্রী চট্টোপাধ্যায় অবলীলায় কমেডি অভিনয় পারতেন।'

ওগো বধূ সুন্দরী | Ogo Bodhu Sundari | Comedy Jukebox 4 | Uttam Kumar |  Sumitra - YouTube

দীপঙ্কর দের কথা একেবারেই ভুল নয়। তবে মানসিক যন্ত্রণা ও শারিরীক যন্ত্রণা নিয়ে এই ছবির শ্যুটিং করেছিলেন উত্তমকুমার। যার ফলে সেটেই ঘটে হার্ট অ্যাটাক। মহানায়কের মতো মৃত্যুর পরেও সেই চরিত্রকে অমর করে দিতে আর কোনও নায়ক পারেননি।


```