Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

Koel Mallick: প্রথমবার মেয়ে কাব্যকে প্রকাশ্যে আনলেন কোয়েল, সপ্তমীতেই অনুরাগীদের পুজোর উপহার

সপ্তমীতে কোয়েল তাঁর মেয়ে কাব্যর সঙ্গে সকলকে পরিচয় করিয়ে দিয়েছেন। কবীর ও কাব্য দুই ভাইবোনের রঙ মিলানো পোশাকও মন কেড়েছে দর্শকদের। 

Koel Mallick: প্রথমবার মেয়ে কাব্যকে প্রকাশ্যে আনলেন কোয়েল, সপ্তমীতেই অনুরাগীদের পুজোর উপহার

ফাইল চিত্র

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 29 September 2025 18:06

দ্য ওয়াল ব্যুরো: মহাসপ্তমীর দিনে অনুরাগীদের পুজোর উপহার দিলেন টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক (Koel Mallick Shares Daughter Pictures)। প্রথমবার মেয়ে কাব্যকে প্রকাশ্যে আনলেন তিনি। এবছর মল্লিক বাড়ির দুর্গাপুজোয় নজর কেড়েছে ছোট্ট কাব্য। পুজোর (DURGAPUJA 2025) দ্বিতীয় দিনে মা-মেয়ের মিষ্টি মুহূর্তে ভরেছে মল্লিক পরিবারের ঘরোয়া পুজো। তবে শুধু মেয়ের সঙ্গে নয়, প্রযোজক স্বামী নিসপাল সিং রানে এবং পুত্র কবীরের সঙ্গেও ছবি শেয়ার করেছেন।

কলকাতার অভিজাত পরিবারগুলির মধ্যে মল্লিক বাড়ির পুজো (Mallick Bari Durga Puja) অন্যতম আকর্ষণ। পুজোর আয়োজন থেকে শুরু করে খুঁটিনাটি দায়িত্বে সক্রিয়ভাবে অংশ নেন অভিনেতা রঞ্জিত মল্লিক এবং কোয়েল। পাঁচ দিনের এই ঘরোয়া পুজোতে সাধারণত পরিবারের সবাই স্বাচ্ছন্দ্যময় মেজাজে থাকেন। তবে এবারের পুজো যে অনুরাগীদের জন্য বিশেষ করে মধুর হয়ে উঠেছে, সেকথা বলার অপেক্ষা রাখে না।

সপ্তমীতে কোয়েল তাঁর মেয়ে কাব্যর সঙ্গে সকলকে পরিচয় করিয়ে দিয়েছেন। কবীর ও কাব্য দুই ভাইবোনের রঙ মিলানো পোশাকও মন কেড়েছে দর্শকদের। কাব্য হলুদ লেহেঙ্গা এবং কবীর হলুদ পাঞ্জাবি পরেছে। কোয়েলের কোমল হাত ধরে মিষ্টি হাসিতে ফ্রেমে ধরা দিয়েছেন তাঁরা। কোয়েল ও নিসপালের কোলে ছোট্ট কাব্যের ছবি সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই ভাইরাল হয়ে গিয়েছে।

কোয়েল মল্লিকের এই পোস্টে অভিনেত্রী মিমি চক্রবর্তী, ঋদ্ধিমা ঘোষ, পার্নো মিত্র, ঐন্দ্রিলা সেন-সহ আরও অনেকে তাঁদের ভালোবাসা প্রকাশ করেছেন। ২০২৪ সালে দ্বিতীয়বার মা হওয়ার খবর জানিয়েছিলেন কোয়েল। তারপর থেকেই অনুরাগীদের কৌতূহল বাড়ছিল ছোট্ট কাব্যকে ঘিরে, অবশেষে সেই ইচ্ছে পূরণ করলেন অভিনেত্রী।


```