বনেদি বাড়ির পুজো মানেই ভবানীপুরের মল্লিকবাড়ির পুজো। পুজোর দিন গত বছর দেখা মিলেছিল ছেলে কবীরের সঙ্গে কোয়েল ও নিশপালকে। এ বছর পুজোতে কী কবীরের সঙ্গে মেয়ের কাব্যর দেখা মিলবে পুজোর ঠাকুরদালানে!

শেষ আপডেট: 13 September 2025 14:40
দ্য ওয়াল ব্যুরো: একাধারে রঞ্জিত মল্লিক (Ranjit Mallick) কন্যা ও অন্যদিকে সুপারস্টার নায়িকার স্টারডম, দুই দিকেই এগিয়ে কোয়েল মল্লিক (Koyel Mallick)। আজকাল খুব বেছে ছবি করেন কোয়েল তবুও তিনি হারাননি ভক্তদের কাছে তাঁর জনপ্রিয়তা। অন্যদিকে, নিজের সংসারেও সফল স্ত্রী ও মা হলেন কোয়েল মল্লিক।
প্রযোজক পরিবারের বউ হবার পর কোয়েল প্রযোজনা সংস্থা চালাতেও পটু হয়ে উঠেছেন। তবে দুই সন্তানের জননী হবার পর কোয়েলের এক অন্য রূপ প্রত্যক্ষ করা যাচ্ছে।

২০১৩ সালের ১ ফেব্রুয়ারি নিসপাল সিং রানেকে বিয়ে করেছিলেন কোয়েল। এরপর ২০২০ সালের বিবাহবার্ষিকীর দিনই সকলকে জানান যে তিনি মা হতে চলেছেন। এরপর ২০২০-র ৫ মে কোয়েল-নিশপালের কোল আলো করে আসে কবীর। এরপর গত বছর ডিসেম্বরে মেয়ের মা হয়েছেন রঞ্জিত মল্লিক কন্যা।

তবে এবার প্রকাশ্যে এসেছে কোয়েলের মেয়ের নাম। জানা গেল, ছেলে কবীরের সঙ্গে মিল রেখে মেয়ের রেখেছেন তিনি। ছোট্ট ফুটফুটে কন্যার নাম কাব্য। কিন্তু কাব্যর ছবি এখনও সামনে আনেননি কোয়েল।

এদিকে পুজো চলে এল। বনেদি বাড়ির পুজো মানেই ভবানীপুরের মল্লিকবাড়ির পুজো। পুজোর দিন গত বছর দেখা মিলেছিল ছেলে কবীরের সঙ্গে কোয়েল ও নিশপালকে। এ বছর পুজোতে কী কবীরের সঙ্গে মেয়ের কাব্যর দেখা মিলবে পুজোর ঠাকুরদালানে! সে আশা কোয়েল ভক্তদের পূরণ হবে কিনা কোয়েলই জানবেন!