Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

ষষ্ঠী থেকে দশমী- কোন দিন কেমন সাজবেন? টলিউড নায়িকাদের স্টাইলে পুজো মাত করুন আপনিও

পুজোর সকাল-বিকেল-সন্ধ্যায় থাকে ভিন্ন ভিন্ন স্টাইলের ছোঁয়া, আর অনেকে অনুপ্রেরণা নেন টলিপাড়ার নায়িকাদের লুক থেকে। সাবেকি ঐতিহ্যের শাড়ি থেকে শুরু করে ফিউশন ফ্যাশন—দুর্গাপুজোর সাজই হয়ে ওঠে উৎসবের সবচেয়ে বড় আকর্ষণ।
 
ষষ্ঠী থেকে দশমী- কোন দিন কেমন সাজবেন? টলিউড নায়িকাদের স্টাইলে পুজো মাত করুন আপনিও

গ্রাফিক্স- দ্য ওয়াল

শেষ আপডেট: 8 September 2025 16:02

দ্য ওয়াল ব্যুরো: দুর্গাপুজো মানে শুধু উৎসব নয়, এই সময়টা যেন রঙে, আলোয় আর সাজে ভরে ওঠে চারদিক (Durga Puja Fashion Style)। ষষ্ঠী থেকে দশমী, কে কোন শাড়ি পরবেন, কেমন গয়নায় নিজেকে সাজাবেন বা মেকআপ-হেয়ারস্টাইলে কোনটা মানাবে, সব নিয়েই চলে আগাম প্রস্তুতি। পুজোর সকাল-বিকেল-সন্ধ্যায় থাকে ভিন্ন ভিন্ন স্টাইলের ছোঁয়া, আর অনেকে অনুপ্রেরণা নেন টলিপাড়ার নায়িকাদের লুক থেকে। সাবেকি ঐতিহ্যের শাড়ি থেকে শুরু করে ফিউশন ফ্যাশন—দুর্গাপুজোর সাজই হয়ে ওঠে উৎসবের সবচেয়ে বড় আকর্ষণ।
 
১ / ৫
ষষ্ঠীর সকালে বাঙালির মনে আলাদা উন্মাদনা থাকে। সাজ পোশাক নিয়েও চিন্তা থাকে। তবে সেই সমাধান করে দিলেন অভিনেত্রী সোহিনী সরকার। পুজোর প্রথম দিন সোহিনীর মতোই বেছে নিতে পারেন একেবারে ঐতিহ্যবাহী ধাঁচের পোশাক, সাদা-লাল বেগমপুরি হ্যান্ডলুম শাড়ি, সঙ্গে লাল হাতকাটা ব্লাউজ।

শাড়ির সঙ্গে মানানসই করে গলায় ও কানে পরবেন অক্সিডাইজড গয়না। ভারী দুল আর আঙুলে স্টেটমেন্ট রিং সাজকে করে তুলেছে আরও নজরকাড়া। হাতে জোড়া মোটা শাখা এবং খোঁপায় গোঁজা জুঁইয়ের মালা পুরো লুককে দিয়েছে নিখুঁত পরিপূর্ণতা। মেকআপেও সোহিনী রেখেছেন স্বাভাবিক ছোঁয়া। হালকা বেস, চোখে ঘন কাজল আর ছোট লাল টিপ— এই সাদামাটা অথচ আকর্ষণীয় সাজেই কাটিয়ে ফেলুন ষষ্ঠী।

ষষ্ঠীর সকালে বাঙালির মনে আলাদা উন্মাদনা থাকে। সাজ পোশাক নিয়েও চিন্তা থাকে। তবে সেই সমাধান করে দিলেন অভিনেত্রী সোহিনী সরকার। পুজোর প্রথম দিন সোহিনীর মতোই বেছে নিতে পারেন একেবারে ঐতিহ্যবাহী ধাঁচের পোশাক, সাদা-লাল বেগমপুরি হ্যান্ডলুম শাড়ি, সঙ্গে লাল হাতকাটা ব্লাউজ। শাড়ির সঙ্গে মানানসই করে গলায় ও কানে পরবেন অক্সিডাইজড গয়না। ভারী দুল আর আঙুলে স্টেটমেন্ট রিং সাজকে করে তুলেছে আরও নজরকাড়া। হাতে জোড়া মোটা শাখা এবং খোঁপায় গোঁজা জুঁইয়ের মালা পুরো লুককে দিয়েছে নিখুঁত পরিপূর্ণতা। মেকআপেও সোহিনী রেখেছেন স্বাভাবিক ছোঁয়া। হালকা বেস, চোখে ঘন কাজল আর ছোট লাল টিপ— এই সাদামাটা অথচ আকর্ষণীয় সাজেই কাটিয়ে ফেলুন ষষ্ঠী।

২ / ৫
সপ্তমীর সাজের জন্য টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর ফ্যাশন স্টাইলিং আপনাকে সাহায্য করতে পারে। জমকালো গয়না ও মেকআপের সঙ্গে হালকা রঙের শাড়ি বেছে নিলেই তৈরি হবে একদম পারফেক্ট লুক। ত্বকের সঙ্গে মানানসই কোনও সফট শেডের শাড়ি বেছে নিতে পারেন। তার সঙ্গে পরুন কনট্রাস্ট রঙের ব্লাউজ, যা আপনার সাজে আনবে আলাদা মাত্রা। গলায় নেকলেস, হাতে বালা আর কানে ঝুমকা সাজকে করে তুলবে আরও আকর্ষণীয়। মেকআপে জোর দিন চোখে ও ঠোঁটে। আর হেয়ারস্টাইলে চাই পরিচ্ছন্নতা— খোঁপা হোক বা খোলা চুল, সঠিক স্টাইলেই ধরা দেবে উৎসবের উজ্জ্বলতা।

৩ / ৫
অষ্টমীর সকালে সাজগোজের বিশেষ মানে রয়েছে বাঙালির জীবনে। এদিনের সাজে একদিকে থাকতে হবে ঐতিহ্যের ছোঁয়া, অন্যদিকে চাই আধুনিকতার আভাস। টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় বরাবরই সাবেকি লুকে দর্শকের মন জয় করেছেন। তাঁর অনুপ্রেরণাতেই অষ্টমীর সাজকে করতে পারেন আরও আকর্ষণীয়।

৪ / ৫
নবমীতে তবে মনামী ঘোষের ফিউশন লুক হতে পারে আপনার অনুপ্রেরণা। এই সাজে মিশে আছে আধুনিকতা আর শাড়ির চিরন্তন আবেদন। চাইলে বেছে নিতে পারেন স্লিভলেস ব্লাউজ বা ওয়েস্টার্ন কাট টপ। তার সঙ্গে জুড়ে দিন প্রিন্টেড কিংবা সলিড কালারের স্টাইলিশ শাড়ি। এই কম্বিনেশনেই তৈরি হবে এক নতুন আভিজাত্য, যা আপনাকে ভিড়ের মধ্যেও আলাদা করে তুলবে। মেকআপে রাখুন গ্ল্যাম টাচ, চোখে হালকা শ্যাডো আর ঠোঁটে মানানসই লিপ কালার। হেয়ারস্টাইলে চুল খোলা থাক বা ট্রেন্ডি বান— যে কোনওটাই মানাবে এই সাজে।

৫ / ৫
দশমীর  সাজে আপনাকে সাহায্য করতে পারেন কোয়েল মল্লিক। পুজোর ক'দিন নিজের বাড়িতেই কাটান অভিনেত্রী। সেখানে মহাআয়োজন হয় দুর্গাপুজোর। তাঁর সাজ থাকে বেশ সাবেকি। দশমীর দিন কোয়েলের মতোই আপনিও পরতে পারেন গরদের শাড়ি সঙ্গে এমব্রয়ডারি লাল ব্লাউজ। কপালে লাল টিপ, হালকা মেকআপ, হাতে অল্প চুড়ি।

```