Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল

চার-চারটে বিয়ে নিয়ে ঘোরতর বিপাকে কপিল! হিমশিম খাচ্ছে আত্মীয়স্বজনও

বরপক্ষ রওনা হয়েছে, ঢাক-ঢোলের তালে জমে উঠেছে সাজো-সাজো রব। কিন্তু পিঁড়ি উঠবে কার? এই প্রশ্ন ঘিরেই ফিরছে কপিল শর্মার বহুলপ্রিয় ‘ম্যারাথন বিয়ে’। 

চার-চারটে বিয়ে নিয়ে ঘোরতর বিপাকে কপিল! হিমশিম খাচ্ছে আত্মীয়স্বজনও

কপিল।

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 26 November 2025 16:23

দ্য ওয়াল ব্যুরো: বরপক্ষ রওনা হয়েছে, ঢাক-ঢোলের তালে জমে উঠেছে সাজো-সাজো রব। কিন্তু পিঁড়ি উঠবে কার? এই প্রশ্ন ঘিরেই ফিরছে কপিল শর্মার বহুলপ্রিয় ‘ম্যারাথন বিয়ে’। চারপাশে বিশৃঙ্খলা, কারণ তিনি ফিরছেন তাঁর সবচেয়ে প্রশংসিত কমেডি-অবতার নিয়ে। ‘কিস কিসকে প্যার করুঁ ২’। এ বার আর তিন নয়, একেবারে চার-চারটি বিয়ের ঝামেলায় জড়িয়ে পড়েছে তাঁর চরিত্র। তবুও খুঁজে চলেছে নিজের ‘একমাত্র’ প্রকৃত প্রেমকে।

ট্রেলারে দেখা যায় কপিল শর্মাকে একেক রকমের বিয়ে আর রীতিতে জড়িয়ে পড়তে— কোথাও নিকাহ্, কোথাও বিয়ের সাতপাক, কোথাও খ্রিস্টীয় প্রতিজ্ঞা; যেন পুরো ভারতীয় বহুসংস্কৃতিকে এক ফ্রেমে বেঁধে ফেলা হয়েছে বিশাল হাসির ঝড় তুলে। একটার পর একটা ভুল বোঝাবুঝি, পরিস্থিতির টানাপড়েন আর কপিল-সুলভ গোলমালের সঙ্গে মিশে গিয়েছে টানা কমেডির ছন্দ। ফল স্বরূপ শুরু থেকে শেষ পর্যন্ত গুছিয়ে রাখা ‘ফ্যামিলি এন্টারটেনমেন্টের’ স্বাদ।

ছবিটি পরিচালনা করেছেন অনুকল্প গোস্বামী। প্রযোজনা করেছে রতন জৈন, গণেশ জৈন এবং আব্বাস-মাস্তান, ভেনাস ওয়ার্ল্ডওয়াইড এন্টারটেইনমেন্ট এবং আব্বাস-মাস্তান ফিল্ম প্রোডাকশনের ব্যানারে। কাস্টেও নতুনত্ব— হীরা ওয়ারিনা, তৃতিধা চৌধুরী, পারুল গুলাটি আর আয়েশা খান— এই চার ‘বউ’কে ঘিরেই বাড়বে কাহিনির রং, আর সঙ্গে মনজোত সিং যোগ করবেন আলাদা মাত্রা।

২০১৫ সালের প্রথম ছবিতে যেমন হাসির তুফান তুলেছিলেন কপিল, তেমনটাই আবার ফিরে আসছে আরও বড় পরিসরে, আরও বেশি কনফিউশন নিয়ে। প্রথম ছবি বক্স অফিসে বেশ ভালো ব্যবসা করেছিল, আর কপিলের স্বতঃস্ফূর্ত কমেডি সেই সময় দর্শকদের দারুণ মাতিয়েছিল। সেই সাফল্যের পর এত বছর পর দ্বিতীয় পর্বের ঘোষণা থেকেই দর্শকের মধ্যে উৎসাহ তুঙ্গে।

 

এ বছর ১২ ডিসেম্বর থিয়েটারে মুক্তি পেতে চলেছে ছবিটি— শীতের শুরুতেই হাসির গায়ে গরম কম্বল মুড়িয়ে দেবে এই ‘বহুবিবাহ-ভিত্তিক’ কমেডি। পরিবার, বন্ধু, সকলের সঙ্গে দেখার মতো পরিষ্কার মজা, চটপটে রোম্যান্স আর কপিলের চিরচেনা বিশৃঙ্খলা-রস— সব মিলিয়ে যেন একেবারে আদর্শ উৎসবের মরশুমের রিলিজ।

তবু একটাই প্রশ্ন ছবির শেষে বাঁধা পড়ে থাকে— একাধিক বিয়ে সংস্কৃতির মেলবন্ধন… সব সামলে কি আদৌ খুঁজে পাবে সে তার প্রকৃত ভালোবাসা? নাকি এই বিয়ে আবার আরেক নতুন গোলমালের পথে তুলে দেবে তাঁকে? হাসতে হাসতেই উত্তর খুঁজতে হবে বড়পর্দায়— কারণ বিয়ের পিঁড়ি তো উঠবেই… তবে কার জন্য, সেটা এখনও রহস্য!


```