Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

শ্রীদেবীর লিগ্যাসি ফের পর্দায়! মেয়ে খুশির হাত ধরেই ফিরছে জাতীয় পুরস্কারজয়ী এই ছবি

২০১৭ সালের জাতীয় পুরস্কারজয়ী ছবি ‘মম’-এর সিক্যুয়েল নিয়ে জোর জল্পনা বলিউডে।

শ্রীদেবীর লিগ্যাসি ফের পর্দায়! মেয়ে খুশির হাত ধরেই ফিরছে জাতীয় পুরস্কারজয়ী এই ছবি

খুশি কাপুর

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 5 November 2025 16:40

দ্য ওয়াল ব্যুরো: ২০১৭ সালে মুক্তি পেয়েছিল শ্রীদেবী অভিনীত ‘মম’। ছবিটি এক মায়ের লড়াই ও আবেগের অনবদ্য কাহিনিকে কেন্দ্র করে তৈরি করা হয়েছিল। জাতীয় পুরস্কারজয়ী সেই ছবিটি আজও দর্শকদের মনে বিশেষ জায়গা করে আছে। আর এবার সেই ছবিরই আবহ যেন আবার ফিরছে বড়পর্দায়। শ্রীদেবীর কন্যা খুশি কাপুরের হাত ধরে।

বলিউড মহলে কান পাতলে শোনা যাচ্ছে, তৈরি হচ্ছে ‘মম’-এর সিক্যুয়েল। ছবিতে থাকছেন খুশি কাপুর, সঙ্গে করিশ্মা তান্না। শ্রীদেবীর ঐতিহ্য ও সংবেদনশীলতার ছাপ যে এই নতুন ছবিতেও বজায় থাকবে, তা নিয়ে অনেকে আশাবাদী।

তবে এখনই অফিসিয়ালি কিছু ঘোষণা হয়নি। না খুশি, না করিশ্মা, এমনকি প্রযোজক সংস্থার পক্ষ থেকেও কোনও নিশ্চিত বার্তা মেলেনি। যদিও ইন্ডাস্ট্রিতে গুঞ্জন জোরাল। নতুন এই প্রকল্পটির নাম হতে পারে ‘মম ২’, কিন্তু এটি আগের গল্পের সম্প্রসারণ নয়, বরং সম্পূর্ণ নতুন একটি কাহিনি বলবে।

বনি কাপুরও একসময় এই প্রসঙ্গ তুলেছিলেন। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “খুশির কাজ দেখে আমি আশাবাদী। যদি কখনও ‘মম ২’ তৈরি করি, তবে মেয়েকেই নিতে চাই।” ফলে সেই পুরনো মন্তব্যই এখন নতুন করে আলোচনায় এসেছে।

খুশি কাপুর বলিউডে আত্মপ্রকাশ করেন ‘দ্য আর্চিজ’ ছবির মাধ্যমে। এরপর তাঁকে দেখা গিয়েছে ‘লাভিয়াপা’ ও ‘নাদানিয়া’-তে। অন্যদিকে, করিশ্মা তান্নাকে সর্বশেষ দেখা গিয়েছিল ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত ‘লাহোর কনফিডেনশিয়াল’ ছবিতে।
 


```