Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'তোমায় খুব মিস করছি ক্যাটরিনা', দিশাকে জড়িয়ে ধরতেই কী মনে পড়ল অক্ষয়ের?

১৮ বছর আগের স্মৃতি ফিরিয়ে আনলেন বলিউডের খিলাড়ি!

'তোমায় খুব মিস করছি ক্যাটরিনা', দিশাকে জড়িয়ে ধরতেই কী মনে পড়ল অক্ষয়ের?

অক্ষয় কুমার, ক্যাটরিনা কাইফ, দিশা পাটানি

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 5 November 2025 15:57

দ্য ওয়াল ব্যুরো:
 

বলিউডের পর্দায় তাঁদের জুটির রসায়ন একসময় ছিল দর্শকদের খুব প্রিয়। ‘নমস্তে লন্ডন’, ‘সিং ইজ কিং’, ‘ওয়েলকাম’, একের পর এক হিট ছবিতে একসঙ্গে ঝড় তুলেছিলেন অক্ষয় কুমার ও ক্যাটরিনা কাইফ। পর্দার বাইরে তাঁদের সম্পর্ক নিয়েও একসময় কম চর্চা হয়নি। তবে জল্পনা উড়িয়ে দু’জনেই জানিয়েছেন তাঁরা কেবলই ভাল বন্ধু।

সেই বন্ধুত্বেরই এক ইঙ্গিত মিলল ফের। প্রিয় সহ-অভিনেত্রীকে স্মরণ করে অক্ষয় জানালেন, “তোমাকে মিস করছি, ক্যাটরিনা।” কিন্তু কেন হঠাৎ এমন বার্তা?

আসলে, ২০০৭ সালের ‘ওয়েলকাম’ ছবির বিখ্যাত গান ‘উঁচা লম্বা কদ’, যা আজও সমান জনপ্রিয়। সেটিকেই নতুন করে তৈরি করা হচ্ছে অক্ষয়ের আসন্ন ছবি ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এর জন্য। পুরনো গানের নয়া সংস্করণের একটি ঝলক শেয়ার করেছেন অভিনেতা নিজেই। ভিডিওটিতে ক্যাটরিনার জায়গায় এবার দেখা যাচ্ছে দিশা পাটানিকে, যিনি রেড হট লুকে ঝড় তুলেছেন পর্দায়। অপরদিকে, কাউবয় অবতারে ধরা দিয়েছেন অক্ষয়।

সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি পোস্ট করে অক্ষয় লেখেন, “আঠারো বছর আগের কথা, কিন্তু আজও সেই গানটা মন ছুঁয়ে যায়। আমার সবসময়ের প্রিয় গান এটি, যা আমাকে গভীরভাবে নস্ট্যালজিক করে তোলে। আমি আর দিশা পাটানি আসছি ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এ। কিন্তু তোমাকে ভীষণ মিস করছি, ক্যাটরিনা।”

অক্ষয়-ক্যাটরিনা জুটির ঝুলিতে রয়েছে মোট আটটি ছবি। যার মধ্যে ‘সিং ইজ কিং’, ‘নমস্তে লন্ডন’, ‘তিস মার খান’, ‘ব্লু’। প্রতিটিই দর্শকদের নজর কেড়েছে।

অন্যদিকে, এই মুহূর্তে ক্যাটরিনা কাইফ অভিনয় থেকে বিরতি নিয়েছেন। স্বামী ভিকি কৌশলের সঙ্গে তাঁদের জীবনে আসতে চলেছে নতুন সদস্য। সেই নতুন অধ্যায়ের জন্যও শুভেচ্ছা জানিয়েছেন পুরনো সহ-অভিনেতা অক্ষয় কুমার।


```