Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

‘খুব শাশুড়ি নেওটা’, ছেলের বিয়ে নভেম্বরেই! বৌমা রোজা কী করেন? জানালেন খরাজ

খুব কম দিনেই জনপ্রিয় হয়ে ওঠে ব্যান্ড। কাছাকাছি আসতে শুরু করেন রোজা-বিহু। পাল্লা দিয়ে বাড়তে থাকে গানের শো'ও। কিন্তু দক্ষিণ কলকাতায় শো শেষে মধ্যরাতে খড়দহের মেয়ে ফিরবে কী করে?

‘খুব শাশুড়ি নেওটা’, ছেলের বিয়ে নভেম্বরেই! বৌমা রোজা কী করেন? জানালেন খরাজ

শেষ আপডেট: 25 November 2025 10:37

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার অর্থাৎ ২৫ নভেম্বর বিয়ে খরাজ মুখোপাধ্যায়ের একমাত্র ছেলে বিহু ওরফে তমোঘ্ন মুখোপাধ্যায়ের। আইনি বিয়ে সেরেছিলেন বছর তিনেক আগেই, তবে এবার সামাজিক বিয়ে হতে চলেছে তাঁর। কেমন চলছে প্রস্তুতি? কী করেন বৌমা রোজা ওরফে অঙ্কনা দাশ? দ্য ওয়ালে মুখ খুললেন খরাজ মুখোপাধ্যায়।

তাঁর কথায়, "ছেলের বিয়ের জন্য যা যা করা দরকার সবটাই হচ্ছে। রোজা খড়দহের মেয়ে। আলাপ হয়েছে রবীন্দ্রভারতী থেকে। ছেলে ড্রামা নিয়ে পড়ত। মেয়ে গান নিয়ে। একটা গানের দল ছিল। ওখানে একজন ভাল ড্রামার দরকার ছিল। আমার ছেলে তো বাজায়। ছেলে যুক্ত হল, ব্যান্ডটার নাম হল 'মোক্ষা, কলকাতা'।" 

 

খুব কম দিনেই জনপ্রিয় হয়ে ওঠে ব্যান্ড। কাছাকাছি আসতে শুরু করেন রোজা-বিহু। পাল্লা দিয়ে বাড়তে থাকে গানের শো'ও। কিন্তু দক্ষিণ কলকাতায় শো শেষে মধ্যরাতে খড়দহের মেয়ে ফিরবে কী করে? খরাজের কথায়, "স্ত্রীই ওকে বলত বাড়তে থেকে যেতে। কিন্তু সেটা নিয়ে অনেকেই কথা তুলতে পারে। কটা ছেলের সঙ্গে ভাব ভালবাসা হল রাত্রে থেকে গেল সেটা তো ভাল দেখায় না। তাই রেজিস্ট্রিটা আগেই করিয়ে দিই।"

যদিও ছেলে তমোঘ্ন ভীষণ ব্যস্ত। সঙ্গীত পরিচালক প্রীতমের টিমে রয়েছে সে। রেজিস্ট্রির পর স্বামী-স্ত্রী মুম্বই গিয়েছিলেন কিন্তু রোজার মন বসেনি। দেশ-বিদেশে কাজে যেতে হয়! একা ভাল লাগেনি তাঁর। খরাজ যোগ করেন, "আমার বৌমাটি প্রচণ্ড শাশুড়িনেওটা, সবাই যে বলে শাশুড়ি বৌমার বনিবনা হয় না, কিন্তু এখানে পুরো উল্টো। খুব ভাল মেয়ে"। মোক্ষা ব্যান্ডটি আর নেই। এই মুহূর্তে ব্যবসা করছেন রোজা। ওদিকে বিহুও নিজের কাজ নিয়ে ব্যস্ত। ২৩ তারিখই কলকাতায় এসেছেন তিনি। ২৫-এ সামাজিক বিয়ে, ২৮-এ রিসেপশন। ২৯ -এই মুম্বইয়ে ফিরে যেতে হবে তাঁকে। আপাতত বিয়ে নিয়ে বেজায় ব্যস্ত খরাজ । একমাত্র ছেলে বলে কথা!


```