Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

থাকবেন না কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে! না আসার কারণ স্পষ্ট করলেন কৌশিক

আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। শুরু হতে চলেছে ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এ দিন অর্থাৎ বৃহস্পতিবার ধনধান্য স্টেডিয়ামে সূচনা হবে 'কিফ'-এর। 

 থাকবেন না কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে! না আসার কারণ স্পষ্ট করলেন কৌশিক

শেষ আপডেট: 6 November 2025 15:39

দ্য ওয়াল ব্যুরো: আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। শুরু হতে চলেছে ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এ দিন অর্থাৎ বৃহস্পতিবার ধনধান্য স্টেডিয়ামে সূচনা হবে 'কিফ'-এর। থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ টলিপাড়ারও বহু পরিচিত মুখ।  তবে এই অনুষ্ঠানে থাকতে পারবেন না পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। শুধু উদ্বোধনী অনুষ্ঠানেই নয়, উৎসবের মরসুমেই দেখা মিলবে না তাঁর। কিন্তু কেন? নিজেই জানালেন কৌশিক।

এই মুহূর্তে শহরের বাইরে দেওঘরে তাঁর নতুন ছবি 'ওয়েটিং রুম'-এর শুটিং চলছে। মুখ্য ভূমিকায় শুভশ্রী গঙ্গোপাধ্যায়। আর সেই কারণেই শহরে ফেরা হবে না তাঁর।

কৌশিক লিখছেন, "কলকাতা চলচ্চিত্র উৎসবে এবার কোনো ছবিই আমার দেখা হবে না। শহরের বাইরে শুটিংয়ে থাকার জন্য এই বছর মিস হয়ে গেল! কলেজ জীবনের অজস্র স্মৃতি জড়িয়ে আছে এই ছবির উৎসবের সাথে। লাইন দিয়ে কার্ড তোলা , ছবি দেখা। তারপর দুপুরে কাছাকাছি কোথাও একটা টুক করে খেয়ে নিয়ে, আবার ছবি দেখা।"

Popular bengali director Kaushik ganguly declares his problems with  federation and technician s guild has came

চলচ্চিত্র উৎসব ফিরে দেখতে গিয়ে কৌশিক খানিক স্মৃতিমেদুর। চূর্ণঈ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কাটানো মুহূর্তরা আজও সময়ের কাছে বন্দী। তাঁর কথায়, "আমি তাও চত্ত্বরে বসে আড্ডা মারতাম ছবি না দেখে । চূর্ণী অসম্ভব মেটিকুলাসলি পরপর ছবি দেখে যেত ক্যাটালগ দেখে। বেশ গূঢ় মন্থর কিছু বিদেশী ছবিতে মাঝপথে ঘুমিয়ে পড়ার জন্য ওর কাছে ভর্ৎসনাও শুনেছি। সব মনে পড়ে  এই সময়টা এলে। আন্তরিক অভিনন্দন এই উৎসবে জড়িত সবাইকে।সিনেমা দেখুন, আলোচনা চলুক, তর্ক জমলে তো কথাই নেই। আজ উৎসবের শুভ উদ্বোধন।"


থাকতে পারবেন না অভিনেতা সৌমিতৃষা কুন্ডুও। তাঁর ম্যালেরিয়া হয়েছে। বেশ অসুস্থ অভিনেত্রী। এ বারে বিশেষ অতিথি হিসেবে থাকবেন শত্রুঘ্ন সিনহা থেকে শুরু করে পরিচালক রমেশ সিপ্পি, সৌরভ গঙ্গোপাধ্যায়, আরতি মুখোপাধ্যায়, সুজয় ঘোষ সহ অনেকেই। দেখানো হবে দেশ-বিদেশের ছবি। এ বারের ফোকাস কান্ট্রি পোল্যান্ড। 


```