Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

সঞ্জয়ের মৃত্যুর পরেই পরিবারে ধুন্ধুমার! সৎমার বিরুদ্ধে আদালতে করিশ্মার দুই সন্তান

করিশ্মা ও সঞ্জয় ২০০৩ সালে বিয়ে করেছিলেন। দীর্ঘ ১৩ বছরের দাম্পত্যের পর ২০১৬-তে তাঁদের ডিভোর্স হয়। সংসারে জন্ম নেয় এক ছেলে ও এক মেয়ে। 

সঞ্জয়ের মৃত্যুর পরেই পরিবারে ধুন্ধুমার! সৎমার বিরুদ্ধে আদালতে করিশ্মার দুই সন্তান

শেষ আপডেট: 9 September 2025 17:37

দ্য ওয়াল ব্যুরো: বলিউড তারকা করিশ্মা কাপুর ও সঞ্জয় কাপুরের দুই সন্তান এবার দিল্লি হাই কোর্টের দ্বারস্থ। প্রয়াত ব্যবসায়ী সঞ্জয় কাপুরের রেখে যাওয়া প্রায় ৩০ হাজার কোটি টাকার সম্পত্তির ভাগ নিয়ে শুরু হয়েছে তীব্র টানাপোড়েন। অভিযোগ, তাঁদের সৎমা প্রিয়া কাপুর (সঞ্জয়ের তৃতীয় স্ত্রী) ভুয়ো উইল তৈরি করে পুরো সম্পত্তির দখল নিতে চাইছেন।

করিশ্মা ও সঞ্জয় ২০০৩ সালে বিয়ে করেছিলেন। দীর্ঘ ১৩ বছরের দাম্পত্যের পর ২০১৬-তে তাঁদের ডিভোর্স হয়। সংসারে জন্ম নেয় এক ছেলে ও এক মেয়ে। জুন মাসে আকস্মিকভাবে বিদেশের মাটিতে মৌমাছি গিলে মারা যান সঞ্জয় কাপুর। এরপর থেকেই সম্পত্তির উত্তরাধিকার নিয়ে শুরু হয় গণ্ডগোল।

করিশ্মার সন্তানদের পক্ষ থেকে আদালতে জানানো হয়েছে, সঞ্জয়ের উইল দেখানো হয়নি তাঁদের। বরং জুলাইয়ের শেষে একটি পারিবারিক বৈঠকে প্রথমবার সৎ মা প্রিয়া কাপুর উইল প্রকাশ করেন। তাতে দেখা যায়, ২০২৫ সালের ২১ মার্চ তারিখে লেখা ওই উইলে নাকি সঞ্জয় কাপুরের সমস্ত ব্যক্তিগত সম্পত্তি একমাত্র প্রিয়া কাপুরের নামে করে দেওয়া হয়েছে। সন্তানেরা দাবি তুলেছেন, এই উইল ভুয়ো, জাল এবং সন্দেহজনক পরিস্থিতিতে তৈরি।

এমনকি অভিযোগ উঠেছে, প্রিয়া কাপুর তাঁর দুই সহযোগী দিনেশ আগরওয়াল ও নীতিন শর্মাকে নিয়ে ষড়যন্ত্র করেছেন। উইল দমন করে সাত সপ্তাহ লুকিয়ে রেখে পরে প্রকাশ্যে এনেছেন।

সন্তানদের আর্জি, তাঁদের ক্লাস–ওয়ান লিগ্যাল হেয়ার (উত্তরাধিকারী) হিসেবে স্বীকৃতি দেওয়া হোক। পাশাপাশি বাবার সম্পত্তির সমান ভাগ—এক-পঞ্চমাংশ করে তা পাওয়া নিশ্চিত করা হোক। আপাতত অন্তর্বর্তীকালীন নির্দেশ হিসাবে সঞ্জয় কাপুরের সমস্ত ব্যক্তিগত সম্পত্তি 'ফ্রিজ' করার আবেদনও জানানো হয়েছে। আদালতের লড়াই এখন কার্যত রূপ নিয়েছে পারিবারিক যুদ্ধের।


```