Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

সঞ্জয় কাপুরের সম্পত্তি নিয়ে পারিবারিক সংঘাত! উত্তরাধিকার প্রশ্নে চরমে অশান্তি

জুন মাসে ইংল্যান্ডে হৃদরোগে আক্রান্ত হয়ে ৫৩ বছর বয়সে মারা যান সঞ্জয় কাপুর। তাঁর মৃত্যুর পর থেকে তাঁর সংস্থা সোনা কমস্টার-এর পরিচালন নিয়ে শুরু হয়েছে নাটকীয় দড়ি টানাটানি। 

সঞ্জয় কাপুরের সম্পত্তি নিয়ে পারিবারিক সংঘাত! উত্তরাধিকার প্রশ্নে চরমে অশান্তি

গ্রাফিক্স- দ্য ওয়াল

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 25 July 2025 14:53

দ্য ওয়াল ব্যুরো: বিলিয়নিয়ার ব্যবসায়ী সঞ্জয় কাপুরের (Sunjay Kapur) আকস্মিক মৃত্যু ঘিরে পারিবারিক দখলদারির লড়াইয়ে উত্তাল কাপুর পরিবার। একদিকে যেমন করিশ্মা কাপুরের (Karisma Kapoor) প্রাক্তন স্বামী সঞ্জয়ের বিপুল সম্পত্তির উত্তরাধিকার প্রশ্নে সন্তানদের ভাগ নিয়ে আলোচনার ঝড় উঠেছে, তেমনই অন্যদিকে রীতিমতো চিঠি লিখে সোনার কমস্টার বোর্ডকে কঠিন অভিযোগ তুলেছেন সঞ্জয়ের মা রানী কাপুর (Rani Kapur)।

জুন মাসে ইংল্যান্ডে হৃদরোগে আক্রান্ত হয়ে ৫৩ বছর বয়সে মারা যান সঞ্জয় কাপুর। তাঁর মৃত্যুর পর থেকে তাঁর সংস্থা সোনা কমস্টার-এর পরিচালন নিয়ে শুরু হয়েছে নাটকীয় দড়ি টানাটানি। রানী কাপুর দাবি করেছেন, তিনি সোনা গ্রুপের প্রধান শেয়ারহোল্ডার হলেও, তাঁকে মানসিক চাপে রেখে লুকিয়ে কিছু গুরুত্বপূর্ণ নথিতে সই করানো হয়েছে। এমনকি তিনি অভিযোগ করেছেন, নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকেও তাঁকে দূরে রাখা হয়েছে এবং জীবনের মৌলিক প্রয়োজনে নির্ভর করতে হচ্ছে “নির্বাচিত কিছু মানুষের দয়ার উপর।”

তিনি স্পষ্ট জানিয়েছেন, বার্ষিক সাধারণ সভায় (AGM) যাঁদের পরিচালনা পর্ষদে নিয়োগের কথা বলা হচ্ছে, তাঁদের বিষয়ে তিনি কোনও সম্মতি দেননি। সূত্রের দাবি, এই "নির্বাচিত মানুষদের" মধ্যে রয়েছেন সঞ্জয়ের বর্তমান স্ত্রী তথা মডেল প্রিয়া সচদেব কাপুর, যাঁকে বোর্ডে নন-এক্সিকিউটিভ ডিরেক্টর করার প্রস্তাব ছিল।

রানী কাপুরের এই চিঠিতে যেমন উঠে এসেছে ‘লকড ডোর’ তথা বন্ধ দরজার আড়ালে জোর করে সই করানোর অভিযোগ, তেমনই আছে নিজের সন্তানের মৃত্যুর দুঃখের মধ্যে ‘পারিবারিক ঐতিহ্য ছিনিয়ে নেওয়ার ষড়যন্ত্র’-এর ইঙ্গিতও।

অন্যদিকে, সঞ্জয়ের মৃত্যু তাঁর প্রায় ১০,৩০০ কোটি টাকার সম্পত্তির উত্তরাধিকার নিয়ে জল্পনা আরও উস্কে দিয়েছে। করিশ্মা কাপুরের সঙ্গে তাঁর প্রথম বিয়ে থেকে জন্ম নেওয়া সন্তান—সামাইরা (২০) ও কিয়ান (১৪)-এর ভবিষ্যৎ ভাগ্য নিয়েও জোর জল্পনা চলছে। যদিও সূত্রের খবর, এই দুই সন্তানকে ইতিমধ্যেই ১৪ কোটি টাকা মূল্যের বন্ড ও প্রতি মাসে ১০ লক্ষ টাকা আয়ের ব্যবস্থা করে গিয়েছিলেন সঞ্জয়, তাঁদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে।

তবে আইন অনুযায়ী, সঞ্জয়ের সমস্ত সম্পত্তির প্রশাসনিক দায়িত্ব আপাতত বর্তমান স্ত্রী প্রিয়া সচদেবের হাতেই যাচ্ছে। যদিও সংস্থার পক্ষ থেকে এখনও উত্তরাধিকার প্রসঙ্গে কোনও সরকারি ঘোষণা করা হয়নি।

এমন টানাপোড়েনের মধ্যে করিশ্মা কাপুর এখনও কোনও মন্তব্য করেননি। তবে, বলিউডের সঙ্গে যুক্ত এক প্রাক্তনীর মৃত্যুর পর এমন পারিবারিক ক্ষমতার দ্বন্দ্ব নিঃসন্দেহে এক বলিউডি কাহিনিকেও হার মানাচ্ছে।


```