Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

অশ্লীল কনটেন্ট দেখানোর অভিযোগে উল্লু -সহ ২৫টি অ্যাপ ও ওয়েবসাইট বন্ধ করাল সরকার

অশ্লীল ও আপত্তিজনক কনটেন্ট প্রদর্শনের অভিযোগে উল্লু সহ (Ullu App Ban) একাধিক মোবাইল অ্যাপ ও ওয়েবসাইটের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করল কেন্দ্রীয় সরকার।

অশ্লীল কনটেন্ট দেখানোর অভিযোগে উল্লু -সহ ২৫টি অ্যাপ ও ওয়েবসাইট বন্ধ করাল সরকার

শেষ আপডেট: 25 July 2025 14:19

দ্য ওয়াল ব্যুরো: অশ্লীল ও আপত্তিজনক কনটেন্ট প্রদর্শনের অভিযোগে উল্লু সহ (Ullu App Ban) একাধিক মোবাইল অ্যাপ ও ওয়েবসাইটের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করল কেন্দ্রীয় সরকার। তথ্য সম্প্রচার মন্ত্রকের (Ministry of Information & Broadcasting) সুপারিশে মোট ২৫টি অ্যাপ ও ওয়েবসাইট নিষিদ্ধ করা হয়েছে। দেশের ইন্টারনেট পরিষেবা প্রদানকারী সংস্থাগুলিকে (ISP) নির্দেশ দেওয়া হয়েছে, যাতে এই অ্যাপ ও সাইটগুলিতে ভারতীয় ব্যবহারকারীরা আর ঢুকতে না পারেন।

তালিকাভুক্ত অ্যাপগুলির মধ্যে রয়েছে উল্লু (ULLU), ALTT, বিগ শটস অ্যাপ, দেশিফ্লিক্স, বুমএক্স, নবরসা লাইট, গুলাব অ্যাপ, কঙ্গন অ্যাপ, বুল অ্যাপ, জলভা অ্যাপ, ওয়াও এন্টারটেনমেন্ট, লুক এন্টারটেনমেন্ট, হিটপ্রাইম, ফেনিও, শোএক্স, সল টকিজ, আড্ডা টিভি, হটএক্স ভিআইপি, হুলচুল অ্যাপ, মুডএক্স, নিয়নএক্স ভিআইপি, ফুগি, মোজফ্লিক্স এবং ট্রিফ্লিক্সের মতো জনপ্রিয় নাম।

সরকারি সূত্রে জানা গিয়েছে, এই সব অ্যাপ ও ওয়েবসাইটে নানা ধরনের অশ্লীল বিজ্ঞাপন ও কনটেন্ট প্রচার করা হচ্ছিল, যার ফলে এগুলিকে তথ্য প্রযুক্তি আইন ও অন্যান্য প্রচলিত আইনের পরিপন্থী বলে গণ্য করা হয়েছে। বিশেষত, তথ্য প্রযুক্তি আইন ২০০০-এর ৬৭ ও ৬৭এ ধারা, ২০২৩ সালের ভারতীয় দণ্ডবিধির ২৯৪ নম্বর ধারা এবং ১৯৮৬ সালের ‘নারীদের অশালীন উপস্থাপনা প্রতিরোধ আইন’-এর ৪ নম্বর ধারার লঙ্ঘনের অভিযোগ রয়েছে এই অ্যাপগুলির বিরুদ্ধে।

সরকারি নির্দেশিকায় বলা হয়েছে, তথ্য প্রযুক্তি আইন ২০০০-এর ৭৯(৩)(বি) ধারা অনুযায়ী, কোনও মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান যদি সরকারের নোটিস পাওয়ার পরও দ্রুত বেআইনি কনটেন্ট মুছে না ফেলে, তা হলে তাদের বিরুদ্ধে দায়বদ্ধতা আর থাকে না—বরং তারাই অপরাধে সহায়তার দায়ে পড়ে।

তথ্য সম্প্রচার মন্ত্রকের দাবি, সমাজের নৈতিকতা ও আইনের শাসন রক্ষার স্বার্থেই এই ধরনের অ্যাপ ও ওয়েবসাইট নিষিদ্ধ করা হয়েছে। আগামিদিনে এ ধরনের পদক্ষেপ আরও কঠোর হতে পারে বলেই ইঙ্গিত মিলেছে।


```