Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

'এক এক করে জামাকাপড় খুলে ফেলো', অডিশনে ভয়ঙ্কর অভিজ্ঞতা জনি লিভারের মেয়ে জেমির

আন্তর্জাতিক প্রোজেক্টের নামে অডিশনে ডেকে ভিডিও কলে জামা খুলতে বলা হয়েছিল জেমি লিভারকে। উপস্থিত বুদ্ধিতে ফাঁদ থেকে বাঁচেন জনি লিভারের মেয়ে।

 

'এক এক করে জামাকাপড় খুলে ফেলো', অডিশনে ভয়ঙ্কর অভিজ্ঞতা জনি লিভারের মেয়ে জেমির

জেমি লিভার

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 25 July 2025 13:26

দ্য ওয়াল ব্যুরো: অভিনেতা জনি লিভারের মেয়ে, অভিনেত্রী ও কৌতুকশিল্পী জেমি লিভার মুখ খুললেন এক ভয়ানক অভিজ্ঞতা নিয়ে। একটি আন্তর্জাতিক প্রোজেক্টের নামে এক অডিশনে তাঁকে ভিডিও কলে স্ট্রিপ করতে বলা হয়! সম্প্রতি এক সাক্ষাৎকারে এই চাঞ্চল্যকর তথ্য জানান জেমি।

Zoom-কে দেওয়া এক সাক্ষাৎকারে জেমি বলেন, অডিশনের জন্য তাঁকে আগেই জানানো হয়েছিল চরিত্রটি ‘বোল্ড’। কিন্তু তারপর পরিস্থিতি বদলে যায়। তাঁকে বলা হয়, “ভাবো, সামনে একজন ৫০ বছরের ব্যক্তি দাঁড়িয়ে, আর তুমি তাঁকে চমকাতে চাইছ।”

জেমি তৎক্ষণাৎ অস্বস্তি প্রকাশ করে বলেন, তিনি স্ক্রিপ্ট ধরে অভিনয় করতে চান। কিন্তু তাঁকে জানানো হয়, কোনও স্ক্রিপ্ট নেই, বরং ইম্প্রোভাইজেশন করতে হবে, যার মধ্যে জামা খোলাও থাকতে পারে। এখানেই সন্দেহ হয় জেমির, এবং সঙ্গে সঙ্গে তিনি কলটি কেটে দেন।

ঘটনার বর্ণনায় জেমি বলেন, “ওরা বলেছিল ভিডিও কল হবে। স্ক্রিপ্ট দেবে না কারণ ওরা চায় ইম্প্রোভাইজ হোক। সময়মতো একটা লিংক আসে, আমি জয়েন করি। বলা হয় ডিরেক্টর সরাসরি কথা বলবেন। তিনি নিজেকে ট্র্যাভেলিং বলেই ভিডিও অন করলেন না। এখানেই আমার সন্দেহ হয়।”

তিনি আরও জানান, যদি একটু ‘নাইভ’ হয়ে থাকতেন, হয়তো ভিডিও রেকর্ড করে ব্ল্যাকমেল করা হত। “অনেক মেয়ে এমন কাস্টিং-এর ফাঁদে পড়ে প্রতারিত হন। আমি ভাগ্যবান যে বাঁচতে পেরেছি,” বলেন জেমি।

নিজের উপস্থিত বুদ্ধিতেই তিনি রক্ষা পেয়েছেন বলে জানান। “আমি লিংকেই ক্লিক করা উচিত হয়নি। কিন্তু তারপরেও সময়মতো চিনতে পেরেছি। জীবনে প্রথম এমন পরিস্থিতির মুখে পড়ে ভয় পেয়ে গিয়েছিলাম।”

বেশ কয়েকটি বলিউড ছবিতে অভিনয় করেছেন জেমি, যেমন ‘কিস কিস কো পেয়ার কারুঁ’, ‘হাউসফুল ৪’। পাশাপাশি খুব শিগগিরই শুরু হচ্ছে তাঁর ‘The Jamie Lever Show’—একটি কমেডি ট্যুর যুক্তরাষ্ট্রজুড়ে। এই সফরের সূচনা হবে ১ আগস্ট সিয়াটলে, এবং শেষ হবে ৩১ আগস্ট বোস্টনে। মোট ১৫টি শহরে পারফর্ম করবেন তিনি।


```