Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

'তুমি গোটা প্রজন্মের কাছে অনুপ্রেরণা ছিলে', হাল্ক হোগানের মৃত্যুতে শোকপ্রকাশ বরুণ-অর্জুনদের

বিশ্ব রেসলিং দুনিয়ার এক কিংবদন্তির বিদায়। প্রয়াত হলেন ডব্লিউডব্লিউইর হ্যান্ডসাম হিরো, আইকনিক রেসলার হাল্ক হোগান।

'তুমি গোটা প্রজন্মের কাছে অনুপ্রেরণা ছিলে', হাল্ক হোগানের মৃত্যুতে শোকপ্রকাশ বরুণ-অর্জুনদের

আইকনিক রেসলার হাল্ক হোগান

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 25 July 2025 12:58

দ্য ওয়াল ব্যুরো: বিশ্ব রেসলিং দুনিয়ার এক কিংবদন্তির বিদায়। প্রয়াত হলেন ডব্লিউডব্লিউইর হ্যান্ডসাম হিরো, আইকনিক রেসলার হাল্ক হোগান। বয়স হয়েছিল ৭১ বছর। বৃহস্পতিবার ফ্লোরিডায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন এই জনপ্রিয় কুস্তিগির।

তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ বিশ্ব ক্রীড়া ও বিনোদন মহল। ডব্লিউডব্লিউই-এর তরফে একটি আবেগঘন পোস্টে বলা হয়েছে, “ডব্লিউডব্লিউই গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছে, আমাদের প্রিয় ডব্লিউডব্লিউই হল অব ফেমার হাল্ক হোগান আর নেই। ৮০-র দশকে তিনিই WWE-কে বিশ্বজুড়ে পরিচিতি এনে দেন। হাল্ক ছিলেন পপ কালচারের অন্যতম চেনা মুখ। আমরা তাঁর পরিবার, বন্ধু এবং অনুরাগীদের প্রতি সমবেদনা জানাচ্ছি।”

বলিউডের তারকারাও স্মৃতিমগ্ন। অভিনেতা বরুণ ধবন ইনস্টাগ্রাম স্টোরিতে WWE-র ওই শোকবার্তাই শেয়ার করে লেখেন, “তুমি একটা গোটা প্রজন্মকে অনুপ্রাণিত করেছ, হাল্কস্টার। শান্তিতে ঘুমোও।”

অন্যদিকে, অভিনেতা অর্জুন কাপুর লেখেন, “আমার শৈশবের একটা অংশ তোমার সঙ্গেই চলে গেল হাল্কস্টার… স্মৃতির জন্য ধন্যবাদ।”

প্রসঙ্গত, হাল্ক হোগানের আসল নাম ছিল টেরি বলিয়া। পেশাদার কুস্তিতে তাঁর অবদান অবিস্মরণীয়। জনপ্রিয়তায় তিনি কেবল রিংয়ের মধ্যেই নয়, ছড়িয়ে পড়েছিলেন সারা বিনোদন জগতে।


```