Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতে

‘কাকা-ভাইঝির প্রেম সমাজ কীভাবে মানবে?’ ঋষির এক কথায় শেষ হয় করিশ্মার স্বপ্ন

কাপুর পরিবার আর সিনেমা —যেন মুদ্রার এপিঠ-ওপিঠ। কিন্তু মজার বিষয়, কাপুর পরিবারের ছেলেরা সিনেমায় আসতেই পারেন, অথচ মেয়েদের সিনেমায় অভিনয় ছিল সম্পূর্ণ নিষিদ্ধ। 

‘কাকা-ভাইঝির প্রেম সমাজ কীভাবে মানবে?’ ঋষির এক কথায় শেষ হয় করিশ্মার স্বপ্ন

কেন আপত্তি জানিয়েছিলেন ঋষি?

শেষ আপডেট: 29 June 2025 17:54

দ্য ওয়াল ব্যুরো:  কাপুর পরিবার আর সিনেমা —যেন মুদ্রার এপিঠ-ওপিঠ। কিন্তু মজার বিষয়, কাপুর পরিবারের ছেলেরা সিনেমায় আসতেই পারেন, অথচ মেয়েদের সিনেমায় অভিনয় ছিল সম্পূর্ণ নিষিদ্ধ। সেই নিয়ম ভেঙে প্রথম বড় পর্দায় পা রাখেন করিশ্মা কাপুর। তবে তাঁর এই যাত্রাপথ ছিল মোটেই সহজ নয়।

প্রথমে ঠিক ছিল রাজ কাপুর প্রযোজিত এবং করিশ্মার বাবা রণধীর কাপুর পরিচালিত 'হেন্না' ছবিতেই আত্মপ্রকাশ করবেন করিশ্মা। কথা প্রায় পাকাপাকি। কিন্তু আপত্তি জানান ঋষি কাপুর। সম্পর্কে কাকা হলেও, পর্দায় কাকা-ভাইঝির প্রেম মানবে না সমাজ—এই যুক্তিতেই বেঁকে বসেন তিনি। সেই প্রজেক্ট থেকে বাদ পড়তে হয় করিশ্মাকে।

এর পরেই 'প্রেম কয়েদি'-র হাত ধরে বলিউডে ডেবিউ। কিন্তু সেখানে নতুন বিতর্ক। সুইমস্যুট পরে পর্দায় এলেন কাপুর পরিবারের মেয়ে! ব্যাপারটা এতটাই বড় ছিল যে রীতিমতো আপত্তি জানান ঋষি কাপুর। কিন্তু করিশ্মা তখন সিদ্ধান্তে অনড়। পাশে ছিলেন তাঁর মা ববিতা। করিশ্মার সোজা কথা, ‘‘শাড়ি পরে কি কেউ পুলে ঝাঁপ দেয়? সুইমস্যুটে খারাপ কী?’’

সমাজ কী বলল, তাতে কান দেননি। বরং ছবি মুক্তির পর দর্শক যা মনে রেখেছে, তা তাঁর অভিনয়। তার পর আর ফিরে তাকাতে হয়নি।

ক্যারিয়ারে 'রাজা হিন্দুস্তানি' থেকে 'দিল তো পাগল হ্যায়', 'ফিজা' থেকে 'জুবেইদা'—হিটের পর হিট। বয়স ৫০ পেরোলেও এখনও হাতে রয়েছে একের পর এক কাজ। সম্প্রতি যদিও প্রাক্তন স্বামীকে হারিয়েছেন এই নায়িকা। প্রাক্তন স্বামীর মৃত্যুর খবরে কার্যত ভেঙে পড়েছিলেন তিনি।


```