Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

বাঁ হাতের পোড়া দাগ ঢাকতে ফড়িং-ট্যাটু স্বস্তিকার! বললেন, ‘ওই হাতটা...’

স্বস্তিকার বাঁ হাত জানে তাঁর 'প্রথম সবকিছু'। সেই হাত সাক্ষী মন-শরীরের ক্ষতর। 

বাঁ হাতের পোড়া দাগ ঢাকতে ফড়িং-ট্যাটু স্বস্তিকার! বললেন, ‘ওই হাতটা...’

স্বস্তিকা মুখোপাধ্যায়

শেষ আপডেট: 29 June 2025 15:56

দ্য ওয়াল ব্যুরো: গঙ্গাফড়িং ভালবাসেন স্বস্তিকা মুখোপাধ্যায়। কিছু বছর আগে বাঁ হাতে ট্যাটু করিয়ছিলেন গঙ্গাফড়িংয়ের। তবে সেই গঙ্গা ফড়িং নাকি ছিল 'দুঃখী'। তা তো আর হতে দেওয়া যায় না! অতঃপর যেমন ভাবা তেমন কাজ! বদলে গেল গঙ্গাফড়িংয়ের মুড। এখন সে খুশি। সৌজন্যে অভিনেতার ট্যাটু শিল্পী।

স্বস্তিকার বাঁ হাত জানে তাঁর 'প্রথম সবকিছু'। সেই হাত সাক্ষী মন-শরীরের ক্ষতর। সমাজমাধ্যমে অভিনেত্রী লিখছেন, " আমার বাঁ হাতের কবজিতে পোড়া দাগ আছে। চেয়েছিলাম সেটাকে ঢাকতে। বন্ধুদের সবসময় বলি, আমি যেন বাঁ হাতটাকে ক্ষতের কাছেই সমর্পণ করেছি। চেয়েছিলাম বাঁ হাতটিকে হেন খুশি দেখায়। আর তখনই প্রিয় বন্ধু আলাপ করায় পৃথ্বীরাজ (ট্যাটু শিল্পী)-এর সঙ্গে। আমার হাতের পুরনো গঙ্গাফড়িংকে দেখে মনে হচ্ছে সে যেন উড়তে রাজি।"

এক অনুরাগী আবার স্বস্তিকাকে প্রশ্ন করেন, 'খুব ব্যথা লাগে কি'? তার উত্তরও দিয়েছেন অভিনেতা। তিনি বলেন, "একটু। কোথায় করাচ্ছেন সেটার উপর অনেকটা নির্ভর করে। কবজিতে অনেক হাড় তো, তাই একটু ব্যথা লাগে। যদি আপনি মা হন তাহলে কিছুই লাগবে না। কারণ মা হওয়ার সময় যে যন্ত্রণা আমরা পাই, তার কাছে এ তো কিছুই নয়।"

স্বস্তিকার 'নতুন ফড়িং'কে পছন্দ হয়েছে অনুরাগীদের। প্রশংসায় ভরেছে কমেন্ট সেকশন। শরীরের তথাকথিত 'খুঁত' প্রকাশ্যে আনতে কোনওদিনই পিছপা হন না স্বস্তিকা। মাথার পাকা চুল থেকে শুরু করে বলিরেখা...কোনওকিছু নিয়েই ছুঁৎমার্গ নেই তাঁর। দ্য ওয়ালকে দেওয়ালে সাক্ষাৎকারে বলেছিলেন, "আমাকে আন্টি ডাকলে কোনও অসুবিধে নেই। আন্টি কেন, কেউ যদি আমাকে ঠাকুমাও বলেন, তাতেও আমি খুশি।" 


```