Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

সাধে কী আর বলিউডের ফিটনেস কুইন! করিনার 'কঠিন' ওয়ার্কআউটের ভিডিও প্রকাশ্যে আসতেই অবাক ভক্তরা

বলিউড অভিনেত্রী করিনা কাপুর আবারও প্রমাণ করলেন, ফিটনেসের পেছনে লুকিয়ে আছে কঠোর পরিশ্রম।

সাধে কী আর বলিউডের ফিটনেস কুইন! করিনার 'কঠিন' ওয়ার্কআউটের ভিডিও প্রকাশ্যে আসতেই অবাক ভক্তরা

করিনা কাপুর

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 31 October 2025 15:03

দ্য ওয়াল ব্যুরো: আর কয়েক বছর পরই ৫০-এর কোঠায় পা রাখলেও, অভিনেত্রী মনে করেন ফিট থাকার কোনও বয়স নেই। সেই কারণেই তিনি ফিটনেস ধরে রাখতে সব ধরনের কঠোর পরিশ্রম করতে প্রস্তুত। বলিউডের অন্যতম গ্ল্যামারাস অভিনেত্রী করিনা কাপুর খান আবারও প্রমাণ করলেন যে কেন তিনি ফিটনেস আইকন। তাঁর স্টাইল বা অভিনয় দক্ষতা নিয়ে প্রশ্ন নেই, কিন্তু সেই সঙ্গে তিনি দেখালেন, এই ফিটনেসের পেছনে লুকিয়ে আছে কতটা কঠোর পরিশ্রম ও নিষ্ঠা।

সম্প্রতি, তাঁর ফিটনেস কোচ মহেশ একটি ভিডিও শেয়ার করে করিনার তীব্র ওয়ার্কআউট রুটিন প্রকাশ্যে এনেছেন। যা দেখে ভক্তরা অবাক! ভিডিওটি শেয়ার করে তিনি ক্যাপশনে লিখেছেন, 'সেলিব্রিটি ফিটনেস ভাগ্য করে পাওয়া যায় না - এটি পরিশ্রমের ফল'।

ভিডিওতে দেখা গেছে, করিনা বিভিন্নরকম ট্রেনিং নিতে ব্যস্ত। তাঁর রুটিনে রয়েছে- ওয়াল প্ল্যাঙ্কস (Wall Planks)। এটি পুরো শরীরকে টানটান রাখতে সাহায্য করে।

ডাম্বেল ল্যাটারাল রেইজ (Dumbbell Lateral Raises)। হাত ও কাঁধকে শক্ত ও শেপ-এ আনার জন্য এটি দারুণ একটি ব্যায়াম।

এছাড়াও তিনি ডাম্বেল সহ স্টেপ-আপস, ফ্লোর-টু-চেস্ট পুশ-আপস এবং অল্টারনেটিং কিকস করছেন। এই সবগুলি মিলে একটি ফুল-বডি রুটিন তৈরি করেছে করিনা।

এক সাক্ষাৎকারে করিনা জানিয়েছিলেন, তিনি বিশ্বাস করেন পরিমিত খাবার খেয়েও নিজেকে সব সময় 'ফিট অ্যান্ড ফাইন' রাখা যায়। করিনার কথায়, 'বয়স তো সংখ্যামাত্র। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের যে যত্নটা নেওয়া দরকার সেটা আমি বরাবরই নিই। যদিও আমি ৮৫ বছর পর্যন্ত কাজ করতে চাই। কখনওই কারও উপর নির্ভরশীল হতে চাই না। তাই যতটুকু প্রয়োজন, ততটাই খাবার খাই ও শরীরচর্চা করি। বয়স নিয়ে আমি একেবারেই বিচলিত নই।'

নিজেকে সুস্থ রাখতে ও সুন্দর দেখাতে প্রতিদিন নির্দিষ্ট রুটিন মেনে চলেন। এনিয়ে সাক্ষাৎকারে বেবো বলেন, 'স্ট্রেন্থ ট্রেনিং নিই, সকালে উঠেই সূর্যদেবকে প্রণাম করি, নিজের কাজটুকু নিজে করে নিই। ত্বকচর্চা আর বোটক্স নিয়ে কোনওদিন ভাবি না। আমার মনে হয়, রোজ রুটিন মেনে চললেই এসবের প্রয়োজন পড়ে না।'


```