Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

নিজের হোয়াটসঅ্যাপ চ্যাট ফাঁস হওয়ার ভয় পাচ্ছেন করণ, বলছেন, 'আমাকে দেশ ছাড়তে হবে'

করণ জোহরের হোয়াটসঅ্যাপ গ্রুপে এমন কী ঘটে যে সেটা প্রকাশ্যে এলে তাঁকে দেশ ছেড়ে পালাতে হতে পারে? অবিশ্বাস্য মনে হলেও এমনটাই দাবি করলেন খোদ করণ নিজেই।

নিজের হোয়াটসঅ্যাপ চ্যাট ফাঁস হওয়ার ভয় পাচ্ছেন করণ, বলছেন, 'আমাকে দেশ ছাড়তে হবে'

করণ জোহর

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 1 July 2025 16:06

দ্য ওয়াল ব্যুরো: করণ জোহরের হোয়াটসঅ্যাপ গ্রুপে এমন কী ঘটে যে সেটা প্রকাশ্যে এলে তাঁকে দেশ ছেড়ে পালাতে হতে পারে? অবিশ্বাস্য মনে হলেও এমনটাই দাবি করলেন খোদ করণ নিজেই।

‘কফি উইথ করণ’-এর মঞ্চে একাধিকবার উঠে এসেছে করণের বলিউড বন্ধুদের হোয়াটসঅ্যাপ চ্যাটের প্রসঙ্গ। এবার বরখা দত্তের ‘মোজো স্টোরি’ শোতেও সেই আলোচনায় ফিরলেন পরিচালক-প্রযোজক করণ জোহর। দর্শকদের মধ্যে থেকে কেউ মজা করে বলেন, “আপনি নিশ্চয়ই বলিউডের সবচেয়ে ‘উত্তেজনাপূর্ণ’ হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য!”

প্রশ্ন শুনেই প্রথমে থমকে যান করণ। তারপর হেসে বলেন, “যদি কেউ আমাদের গ্রুপ চ্যাটে ঢুকে পড়ে, তাহলে আমাকে লন্ডনে পালিয়ে যেতে হবে। আমার শহরেও থাকতে পারব না।”

এরপর করণ ব্যাখ্যা করেন কেন এমন বলছেন। তাঁর কথায়, “আমাদের গ্রুপে সবকিছুর বিশ্লেষণ চলে—কে কী পরেছে, কোন সিনেমা কেমন হল, কার অভিনয় কেমন, কী ট্রেন্ড চলছে। আমরা নিজেদের মতো করে সবকিছুই সমালোচনা করি। খুব স্পষ্টভাষায় বলি, খোলাখুলি মত দিই। কেউ কাউকে আটকায় না। তাই গ্রুপের কথা প্রকাশ্যে এলে অনেকেই হয়তো রেগে যাবেন!”


```