Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রে

মালিকানা সামলাতে আসছে ‘মালিক’! বুম্বাদা ও রাজকুমারের দৌরাত্ম্য বড় পর্দায়!

২০২৫ সালের অন্যতম আলোচিত ছবি হতে চলেছে পুলকিত দত্ত পরিচালিত হিন্দি গ্যাংস্টার ড্রামা ‘মালিক’, যেখানে বলিউডের পাওয়ার পারফর্মার রাজকুমার রাও-এর সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ১১ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এই ছবি, যা ইতিমধ্যেই ট্রেলার মুক্তির পর দর্শকদের মধ্যে প্রবল উত্তেজনা তৈরি করেছে।

মালিকানা সামলাতে আসছে ‘মালিক’! বুম্বাদা ও রাজকুমারের দৌরাত্ম্য বড় পর্দায়!

শেষ আপডেট: 1 July 2025 15:13

দ্য ওয়াল ব্যুরো: ২০২৫ সালের অন্যতম আলোচিত ছবি হতে চলেছে পুলকিত দত্ত পরিচালিত হিন্দি গ্যাংস্টার ড্রামা ‘মালিক’, যেখানে বলিউডের পাওয়ার পারফর্মার রাজকুমার রাও-এর সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ১১ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এই ছবি, যা ইতিমধ্যেই ট্রেলার মুক্তির পর দর্শকদের মধ্যে প্রবল উত্তেজনা তৈরি করেছে।

গল্পের পটভূমি ১৯৮৮ সালের প্রয়াগরাজ। রাজকুমার রাও এখানে ‘মালিক’ নামক এক ভয়ংকর গ্যাংস্টারের ভূমিকায়, যে শুধু এলাকায় দাপট বিস্তার করে না, বরং চোখ রেখেছে রাজনীতির মঞ্চ, বিশেষ করে বিধানসভার দিকে। মালিকের হাতে একে-৪৭, তীব্র হিংসা, আর চোখেমুখে প্রতিশোধের আগুন। ট্রেলরে তার সংলাপ, “জনম সে নেহি কিসমত সে বনেগা,” ইতিমধ্যেই ভাইরাল।
 

 

এই ছবিতে একটি বিশেষ গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যিনি এক ‘রেলাবাজি’ দেখানো চরিত্রের ভূমিকায়। নিজের চরিত্র নিয়ে উচ্ছ্বসিত প্রসেনজিৎ দ্য ওয়ালকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘এটা নিখাদ অ্যাকশন ছবি। রাজকুমারের প্রথম অ্যাকশন ফিল্ম, আর আমি এখানে একেবারে ভিন্ন মেজাজে। এই টিমের সঙ্গে কাজ করে দারুণ লেগেছে। এটা একেবারে বড়পর্দার জন্য তৈরি ছবি।’

রাজকুমারের ৪০তম জন্মদিনে ছবির পোস্টার প্রকাশ্যে আসে, যেখানে তাকে দেখা যায় পুলিশের গাড়ির বনেটে দাঁড়িয়ে, হাতে বন্দুক—একেবারে অন্যরকম লুকে। এই প্রথমবার রাজকুমার রাওয়ের সঙ্গে রোমান্স করতে দেখা যাবে প্রাক্তন মিস ওয়ার্ল্ড মানুষী চিল্লার-কে। এছাড়াও অভিনয়ে রয়েছেন হুমা কুরেশি, মেধা শংকর, সৌরভ শুক্লা, স্বনন্দ কিরকিরে, ও অংশুমান পুষ্কর। ছবি প্রযোজনা করেছে টিপস ফিল্মস এবং নর্দার্ন লাইটস ফিল্মস, প্রযোজক কুমার তৌরানি।

পরিচালক পুলকিত এর আগে ‘ভক্ষক’ এবং রাজকুমার অভিনীত ‘বোস: ডেড/অ্যালাইভ’-এর মতো প্রজেক্টে প্রশংসা কুড়িয়েছেন। ‘মালিক’-এ তিনি গ্যাংস্টার দুনিয়ার সঙ্গে রাজনীতির টানাপড়েনকে বড় ক্যানভাসে ফুটিয়ে তুলেছেন, যা কিছুটা ‘গ্যাঙ্গস অফ ওয়াসিপুর’ বা ‘পুষ্পা’-র মতো হলেও, এতে রয়েছে একদম নিজস্ব টোন ও স্কেল।

 

‘স্ত্রী ২’-এর পর, যা রাজকুমার রাওয়ের কেরিয়ারে সর্বোচ্চ হিট (₹৬০০ কোটির ওপরে), ‘মালিক’ তার জন্য এক বড় পরিবর্তন। এখানে তিনি এক ‘মাসি হিরো’—যার বিচারবুদ্ধি চলে বন্দুকের গুলিতে। এর মাঝে তার ‘ভিকি বিদ্যা কা উয়োহ ওয়ালা ভিডিও’ বক্স অফিসে ফেল করলেও, ‘ভুল চুক মাফ’ মোটামুটি ব্যবসা করেছে (₹৭০ কোটি)।

‘মালিক’-এর ট্রেলার প্রায় তিন মিনিটের হলেও, সেটিই যথেষ্ট দর্শকদের কৌতূহল বাড়ানোর জন্য। রাজকুমারের রাফ-অ্যান্ড-রাউডি লুক, প্রসেনজিতের কনফিডেন্ট স্ক্রিন প্রেজেন্স, এবং থ্রিলার গল্প—সব মিলিয়ে এটা হতে চলেছে এই বছরের অন্যতম আলোচিত ছবি। তাই বড়পর্দায় রাজকুমার রাও এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে একসঙ্গে দেখার জন্য তৈরি থাকতেই হবে। ১১ জুলাই, ‘মালিক’ আসছে। এই বার রেলাবাজি চলবে থিয়েটারে!


```